তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০০ এএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম
প্রিন্ট সংস্করণ

সময় কম আলিয়ার

সময় কম আলিয়ার

‘ধর্ম প্রোডাকশন’-এর নতুন সিনেমা ‘জিগরা’। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। বাসান বালা পরিচালিত সিনেমার অ্যানাউন্সমেন্ট ২০২৩ সালে টিজার প্রকাশের মাধ্যমে দেওয়া হয়। এবার এলো এর নতুন একটি পোস্টার।

পোস্টারে আলিয়াকে দেখা যায় বুলেটপ্রুফ একটি ভেস্ট পরে দাঁড়িয়ে আছেন তিনি। হাতে তার হাতুড়ি। চোখেমুখে প্রতিশোধের আগুন। ফেসবুকে ছবিটি শেয়ার করে আলিয়া লিখেছেন, ‘কাহিনি অনেক লম্বা আর ভাইয়ের কাছে সময় অনেক কম।’

সিনেমায় আলিয়া ও বেদাং রায়নাকে দেখা যাবে ভাইবোনের চরিত্রে। ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই অনুসারীদের প্রশংসায় ভাসতে থাকেন এ অভিনেত্রী।

করণ জোহরের ধর্ম প্রোডাকশন ও আলিয়া ভাটের ইটারনাল সানশাইন প্রোডাকশনসের যৌথ প্রযোজনায় আসতে চলেছে ‘জিগরা’। সিনেমার শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ভারত, সিঙ্গাপুর ও লন্ডনে হয়েছে শুটিং। এর আগে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর মুক্তির কথা ছিল সিনেমাটির। সেটি পরিবর্তন করে এটি এখন মুক্তি পাবে অক্টোবরের ১১ তারিখ।

২০১২ সালে ধর্ম প্রোডাকশনের ব্যানারে করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেব্যু করেন আলিয়া ভাট। করণ জোহর, আলিয়া ভাট, অপূর্বা মেহতা, সোমেন মিশ্র এ ছবির প্রযোজক।

সিনেমায় আলিয়া ছাড়া আরও অভিনয় করেছেন বেদাং রায়না, আদিত্য নান্দা, মি. ইশান জ্যাক, যুবরাজ বিজন ও হার্শ সিং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X