তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৭ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০২ পিএম
প্রিন্ট সংস্করণ

মেহজাবীনের সাবার প্রিমিয়ার আজ

মেহজাবীনের সাবার প্রিমিয়ার আজ

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোট পর্দায় দাপটের সঙ্গে কাজ করে আসছেন তিনি। এবার বড় পর্দায় আলো ছড়ানোর সময় এসেছে তার। প্রথম চলচ্চিত্র ‘সাবা’ আজ ৭ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন হতে যাচ্ছে। ‘সাবা’য় নাম ভূমিকায় দেখা যাবে মেহজাবীনকে। অন্য দুটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনওয়ার। তাদের অভিনয় দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। ৭, ৮ ও ১৪ সেপ্টেম্বর এর একটি করে প্রদর্শনী হবে। সেখানে মেহজাবীন ও মাকসুদের অংশ নেওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে প্রদর্শনী তিনটির টিকিট বিক্রি হয়ে গেছে। জানা গেছে, ৮ সেপ্টেম্বর প্রদর্শনীতে অভিনেত্রী উপস্থিত থাকবেন। তিনি টিকিটও কেটে ফেলেছেন। উচ্ছ্বসিত মেহজাবীন চৌধুরী কানাডা থেকে এক বার্তায় জানিয়েছেন, সিনেমাটির টিকিট ইতোমধ্যে শেষ হয়ে গেছে। দর্শকের আগ্রহ দেখে ভালো লাগছে তার। বিশ্বের বিভিন্ন দেশের এত সিনেমা থাকার পরও বাংলাদেশের সিনেমার টিকিট শেষ হয়ে গেছে দেখে তিনি বেশ আনন্দিত। এই সিনেমায় মূল চরিত্রে দেখা যাবে মেহজাবীনকে। তার মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী।

বাবা নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে সাবার জীবন-সংগ্রামকে পর্দায় তুলে এনেছেন নির্মাতা মাকসুদ হোসেন। সিনেমাটি এখনো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১০

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১১

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১২

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৩

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৪

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৫

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৬

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৭

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৮

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

১৯

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

২০
X