তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮ পিএম
প্রিন্ট সংস্করণ

বছরের শুরুতেই খুশি আসছে বড় পর্দায়

বছরের শুরুতেই খুশি আসছে বড় পর্দায়

প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের মেয়ে খুশি কাপুর। এরই মধ্যে ছোট পর্দায় অভিষেক হয়েছে তার। এবার বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় তিনি। ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা।

বছরের শুরুতেই বলিউড সুপারস্টার আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে তার জুটি বাঁধার বিষয়টি আলোচনায় আসে।

রোমান্টিক কমেডি ধাঁচের গল্পে নির্মিত হবে সিনেমাটি। এটি নির্মাণ করবেন সিক্রেট সুপারস্টার ও লাল সিং চাড্ডার মতো ব্লকমাস্টার সিনেমা নির্মাতা অদ্বৈত চন্দন। তবে সিনেমার নাম এখনো ঠিক হয়নি। বলিউডভিত্তিক গণমাধ্যম বলিউড হাঙ্গামার তথ্যমতে, সিনেমার শুটিং এরই মধ্যে শুরু হয়েছে। সিনেমা প্রযোজনার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, মুম্বাইয়ে শুটিংয়ের প্রথম ধাপ শেষ হয়েছে এবং এখন এ জুটি দিল্লিতে শুটিং করছে। দিল্লিতে অভিনেতা জুনায়েদ ও খুশির মধ্যকার রোমান্টিক দৃশ্যগুলো নিয়েই কাজ চলছে। আগামী ১০-১২ দিন সেখানেই তারা অবস্থান করবেন। সিনেমায় বেশিরভাগই দিনের বেলার দৃশ্য রয়েছে। তাই রাতের শুটিং নিয়ে কোনো পরিকল্পনা করা হয়নি। আগামী কয়েক দিনের মধ্যেই ইনডোর ও আউটডোর শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে। সিনেমাটি প্রযোজনা করছে ফ্যান্টম স্টুডিওস।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানায়, সবাই প্রস্তুত হয়ে যান, বছরের শুরুতেই ভালোবাসার গল্প নিয়ে আসছে খুশি-জুনায়েদ।’

সিনেমাটি ২০২২ সালের তামিল সুপারহিট সিনেমা ‘লাভ টুডে’র রিমেক। লাভ টুডে প্রদীপ রঙ্গনাথন পরিচালিত ও অভিনীত সিনেমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার

পারমাণবিক প্রতিরোধই বৈশ্বিক যুদ্ধ ঠেকিয়ে রেখেছে: রাশিয়া

বগুড়ায় বিস্ফোরক মামলায় কারাগারে ‘গরিবের ডাক্তার’ মিশু

আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: সিসিক প্রশাসক

মিডল্যান্ড ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নিজের ৩ পরকীয়ার কথা জানালেন স্বয়ং বিল গেটস

ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

হাতের স্পর্শেই উঠে যাচ্ছে কোটি টাকার সড়কের পিচ

১০

এআইইউবি ও সনি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

১১

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

১২

ইরান হরমুজ প্রণালি থেকে টোল নেবে না, দাবি ট্রাম্পের

১৩

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

১৪

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

১৫

ঘানার কালো জাদুই কি কাল হলো ইংল্যান্ডের

১৬

শনিবার পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বিশাল গ্রহাণু

১৭

ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’

১৮

দলে একাধিক বদল, স্কটল্যান্ডের বিপক্ষে ফাঁস ব্রাজিলের মাস্টারপ্ল্যান!

১৯

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

২০
X