তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০২:৪৫ এএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১২:০২ পিএম
প্রিন্ট সংস্করণ

এক গল্পের তিন নায়িকা

এক গল্পের তিন নায়িকা

রুশো ব্রাদার্সদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এজিবিও’র তৈরি অ্যাকশন সিরিজ ‘সিটাডেল’। অ্যামাজন প্রাইম ভিডিওতে সিরিজটি ২০২৩ সালের ২৮ এপ্রিল মুক্তি পেয়েছিল। একই গল্পে এ সিরিজের হিন্দি ও ইতালিয়ান ভাষার সংস্করণে আরও দুটি ওয়েব সিরিজ মুক্তি পেতে যাচ্ছে।

সিটাডেলের ভারতীয় সংস্করণের শিরোনাম ‘সিটাডেল: হানি বান’। এটি পরিচালনা করছেন রাজ ও ডিকে। সিরিজটিতে সামান্থা রুথ প্রভুর সঙ্গে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। অভিনেতার জন্য এটিই হতে যাচ্ছে প্রথম ওয়েব সিরিজে অভিনয়। এ সিরিজের জন্য সামান্থাকে বেশ ঘাম ঝরাতে হয়। অ্যামাজন প্রাইম ভিডিওতে সিরিজটি মুক্তি পাবে নভেম্বরের ৭ তারিখ।

একই দিন অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিরিজটির ইতালিয়ান সংস্করণ ‘সিটাডেল: ডায়ানা’। এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইতালিয়ান অভিনেত্রী মাতিলদা ডি অ্যাঞ্জেলিস। এটি পরিচালনা করেছেন আলেসান্দ্রো ফ্যাবরি।

এর আগে ‘সিটাডেল’ সিরিজে প্রিয়াঙ্কা চোপড়া একজন স্পাই চরিত্রে অভিনয় করেন। এতে আরও অভিনয় করতে দেখা যায় রিচার্ড ম্যাডেন, স্ট্যানলি টাসি, লেসলি ম্যানভিলর মতো অভিনেতাদের।

একই গল্পের তিন নায়িকা সম্প্রতি একত্রিত হয়েছিলেন লন্ডনে। সেখানে ‘সিটাডেল: হানি বান’ ও ‘সিটাডেল: ডায়ানা’ সিরিজের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। সেখানেই এক গল্পের তিন নায়িকা একসঙ্গে ক্যামেরাবন্দি হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১০

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১১

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১২

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৩

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৪

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৫

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৬

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৭

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৮

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৯

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

২০
X