তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৪:০৬ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১২:০৭ পিএম
প্রিন্ট সংস্করণ

আজ আইয়ুব বাচ্চুকে স্মরণ

‘ঢাকা রেট্রো’ কনসার্ট। ছবি: সংগৃহীত
‘ঢাকা রেট্রো’ কনসার্ট। ছবি: সংগৃহীত

অক্টোবরের ১৮ তারিখ রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় আয়োজিত হওয়ার কথা ছিল ‘ঢাকা রেট্রো’ কনসার্ট। পরে কনসার্টের এক দিন আগে হঠাৎ জানানো হয়, ঢাকা অ্যারেনায় নয়, কনসার্ট হবে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। কয়েক ঘণ্টার মধ্যে এ সিদ্ধান্ত থেকেও সরে আসেন আয়োজকরা। পরে স্থগিতই হয়ে যায় আয়োজন। এবার বহুল প্রতীক্ষিত এ কনসার্টটি আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন ভেন্যু রাজধানীর সেনা প্রাঙ্গণ হল।

কনসার্টটি আয়োজন করছে ‘ব্লু ব্রিক কমিউনিকেশন’। এ কনসার্ট নিয়ে শ্রোতা-দর্শকের উত্তেজনার শেষ নেই। এতে নগর বাউল জেমস, আর্ক, মাইলস ও দলছুট-এর মতো কালজয়ী দলগুলোকে একমঞ্চে দেখা যাবে। দেওয়া হবে প্রয়াত রক লিজেন্ড আইয়ুব বাচ্চুকেও ট্রিবিউট। যেই ট্রিবিউটে অংশ নেবেন ডি-রকস্টারখ্যাত শিল্পী মঈদুল ইসলাম খান শুভ ও ওয়ারফেজের সাবেক সদস্য গিটারিস্ট অনি হাসানও।

আয়োজকদের পক্ষ থেকে কনসার্ট নিয়ে কালবেলাকে জানানো হয়, কনসার্টে প্রবেশের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা থাকবে। শ্রোতাদের সুন্দর একটি সময় উপহার দেওয়াই এখন প্রধান উদ্দেশ্য।

‘ঢাকা রেট্রো’ কনসার্টের টিকিট শ্রোতাদের জন্য অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ‘গেট সেট রক’-এর ওয়েবসাইটে অক্টোবরেই উন্মুক্ত করা হয়। সাইটে দুই ক্যাটাগরির টিকিট রাখা হয়। ভিআইপি ২৪০০ ও সাধারণ ১৪০০ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

১০

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

১১

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১২

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১৩

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১৪

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৫

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৬

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৭

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৮

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৯

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

২০
X