শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৩ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১২:১৯ পিএম
প্রিন্ট সংস্করণ

এগুলো ট্রেন্ডি নাটক: তারিক আনাম

অভিনেতা তারিক আনাম খান। ছবি: সংগৃহীত
অভিনেতা তারিক আনাম খান। ছবি: সংগৃহীত

বরেণ্য নাটক-চলচ্চিত্র অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান। এখন অবধি তিনি অসংখ্য দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। সব ধরনের চরিত্রেই নিজেকে প্রমাণ করা এই অভিনেতার নতুন একটি নাটক এরই মধ্যে চলে এসেছে ইউটিউবের ট্রেন্ডিংয়ে। নাম ‘জামাই শ্বশুরের লড়াই’। রচনার পাশাপাশি এটি পরিচালনা করেছেন মোহিন খান।

এ নাটকে তারিক আনাম খান শ্বশুরের ভূমিকায় অভিনয় করেছেন। তার জামাইয়ের ভূমিকায় নিলয় আলমগীর, নিলয়ের স্ত্রীর ভূমিকায় আছেন হিমি।

গত ১৮ নভেম্বর নাটকটি নিলয়ের ইউটিউব চ্যানেল ‘নাফ’-এ প্রকাশের পর কয়েকদিনেই ইউটিউব ট্রেন্ডিংয়ে চলে এসেছে। এখন পর্যন্ত নাটকটি ইউটিউবে উপভোগ করেছেন ২১ লাখের বেশি দর্শক। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘প্রিয় শ্বশুর আব্বা নাটকটির জন্য বেশ ভালো সাড়া পাচ্ছিলাম। পরবর্তী সময়ে প্রকাশ পেল জামাই শ্বশুরের লড়াই। শ্বশুর যেন দর্শকের মধ্যে বিশাল একটি জায়গা করে নিয়েছে। খুব সাধারণ গল্পের মধ্য দিয়েই কমেডিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই নাটকে। বলা যেতে পারে এগুলো ট্রেন্ডি নাটক। এ নাটকে অভিনয়ের পর দর্শকদের কাছ থেকে ব্যাপক ভালোবাসা পাচ্ছি। সম্প্রতি রাস্তায় বের হওয়ার পর একজন শ্রমিকের কাছ থেকেও নাটকটি সম্পর্কে আমি তার ভালো লাগার কথা জানতে পেরেছি।’

এ নাটকে নিলয় ও হিমির সঙ্গে কাজের দারুণ এক অভিজ্ঞতা হয়েছে তার। এ নিয়ে তিনি আরও বলেন, ‘নিলয় অনেক সংগ্রামের পর অভিনয়ে নিজের একটি অবস্থান করে নিতে পেরেছে। প্রফেশনাল শিল্পীদের অভিনয়ে কারিশমা থাকে। নিলয়ের মধ্যে সেই ব্যাপারটা আছে, যে কারণে তার নাটকের প্রতি দর্শকের এখন প্রবল আগ্রহ রয়েছে। আর হিমিও তার কাজটি মন দিয়ে করে। কাজের প্রতি দুজনেরই প্রবল ভালোবাসা রয়েছে।’

তারিক আনাম খানকে নাটকের পাশাপাশি ওটিটিতেও নিয়মিত কাজ করতে দেখা যায়। তার অভিনীত জনপ্রিয় ওটিটি কনটেন্টের মধ্যে রয়েছে ‘ভাইরাস’, ‘অসময়’, ‘পাঞ্চ ফোরন’, ‘একাত্তর’, ‘বুকের মধ্যে আগুন’ ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১০

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১১

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১২

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৩

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৪

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৫

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১৬

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১৭

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৮

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

১৯

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

২০
X