বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পান্থর অতিথি জুয়েল আইচ ও তারিক আনাম খান

তারিক আনাম খান ও পান্থ আফজাল। ছবি : সংগৃহীত
তারিক আনাম খান ও পান্থ আফজাল। ছবি : সংগৃহীত

জনপ্রিয় সেলিব্রেটি শো ‘স্টারগল্প’ আবারও ফিরেছে নতুন রূপে, নতুন অতিথি নিয়ে। এই অনুষ্ঠানটির দ্বিতীয় সেশনে অতিথি হিসেবে রয়েছেন দুই গুণী তারকা- বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ এবং অভিনয় জগতের শক্তিশালী মুখ তারিক আনাম খান। দুই কিংবদন্তির সঙ্গে উপস্থাপনায় ছিলেন সাংবাদিক ও লেখক পান্থ আফজাল।

স্টারগল্প সিজন ১ থেকে কিছুটা ভিন্ন এই শোতে এই দুই গুণী তারকার সাথে আলাপচারিতায় উঠে এসেছে শিল্প, সংস্কৃতি ও জীবনের নানা দিক। এই ব্যতিক্রমী আয়োজনে তারকারা তাদের শৈশব, ফেলে আসা দিন, শিল্পজীবনের চড়াই-উৎরাই, জীবনদর্শন, প্রেরণাদায়ী স্মৃতি, না বলা অনেক কথা, জীবনের নানা অসঙ্গতি ও সফলতার গল্প নিয়ে বলেছেন।

পান্থ আফজালের এই অনুষ্ঠান হয়ে উঠেছে মানবিক গল্প বলার এক অসাধারণ প্ল্যাটফর্ম। পুরো সেট ডিজাইন থেকে শুরু করে নির্মাণশৈলী, আলোকসজ্জা, ঘরোয়া পরিবেশে নির্মাণ ও আলাপচারিতার ধরন, সবই এক নতুন মাত্রা যোগ করেছে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিচালনায় ছিলেন মনজুরুল হক মঞ্জু, অনুষ্ঠান পরিকল্পনা ও সার্বিক তত্তাবধানে ফিহা মাল্টিমিডিয়ার কর্ণধার উজ্জ্বল রহমান।

পান্থ আফজাল ও জুয়েল আইচ। ছবি : সংগৃহীত

পান্থ আফজাল বলেন, ‘‘স্টারগল্প’ শুধু বিনোদন নয়, বরং এটি এক ধরনের নান্দনিক দলিল, যেখানে তারকারা প্রকাশ করেন তাদের অন্তর্জগৎ। এখানে নেই সাজানো প্রশ্ন বা চটকদার উত্তর; আছে মাটির গন্ধ, বাস্তবতা ও প্রেরণা। সামনের পর্বগুলোতে চমক হিসেবে থাকবেন টিভি নাটক, চলচ্চিত্র, সংগীত ও থিয়েটারের সব জনপ্রিয় তারকারা। আশা করি, সিজন ১-এর চেয়ে এই সিজনের সব পর্ব সবার ভালো লাগবে।’’

এবারের অনুষ্ঠানের উপহার স্পন্সরে ছিল স্টেপ ফুটওয়্যার ও সাতকাহন। এই শোগুলো অচিরেই অবুমক্ত হবে গামআর্টস ইউটিউব চ্যানেল ও গামআর্টস ফেসবুক পেজ-এ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১০

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১১

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১২

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৩

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৪

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৫

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৭

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৮

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৯

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

২০
X