বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে অ্যাকশনের বাইরে পারিবারিক প্রশান্তি নিয়ে আসছে ‘উৎসব’

ঈদে অ্যাকশনের বাইরে পারিবারিক প্রশান্তি নিয়ে আসছে ‘উৎসব’। ছবি : সংগৃহীত
ঈদে অ্যাকশনের বাইরে পারিবারিক প্রশান্তি নিয়ে আসছে ‘উৎসব’। ছবি : সংগৃহীত

ঈদের সময়টা যখন মূলত অ্যাকশনধর্মী, থ্রিলার অথবা হাইভলিউম ডায়লগবাজি সিনেমায় ভরপুর থাকে, তখন তানিম নূরের নতুন সিনেমা ‘উৎসব’ হতে পারে এক টুকরো প্রশান্তি। ৩১ মে বিকেলে প্রকাশিত সিনেমাটির টিজারে পাওয়া গেল হাস্যরস, আত্মজিজ্ঞাসা আর ফেলে আসা সময়ের হালকা ছোঁয়া।

টিজারে দেখা গেল এক ঝাঁক পরিচিত মুখ- চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ আরও অনেকে। সিনেমাটির সংলাপগুলো যেমন মজার, তেমনি চিন্তার খোরাকও জোগায়। চঞ্চলের মুখে শোনা যায়, ‘আজকাল টিভি খুললেই চারদিকে শুধু চঞ্চল চৌধুরী!’ যা কিছুটা আত্মপরিহাসের মতোই ধরা দেয়। জয়া ও অপি করিমের সংলাপেও রয়েছে নিজস্ব বাস্তবতার প্রতিফলন।

পরিচালক তানিম নূর বলেন, ‘ঈদ মানেই তো শুধু উল্লাস নয়, বরং আত্মোপলব্ধির একটা জায়গাও। সেই জায়গা থেকেই ‘উৎসব’ নির্মাণ করেছি।’

‘উৎসব’-এর ট্যাগলাইনেই লেখা ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ : পরিবার ছাড়া দেখা নিষেধ’ যা সিনেমাটিকে একেবারে পারিবারিক বিনোদনের দিকে ঠেলে দেয়। সাম্প্রতিক বছরগুলোতে ঈদের বড় বাজেটের অ্যাকশন সিনেমার ভিড়ে এমন একটি মজার, সম্পর্কভিত্তিক সিনেমা স্বস্তির বার্তা আনতে পারে।

টিজারের একেবারে শেষে ‘আজ রবিবার’ নাটকের জনপ্রিয় সংলাপের ছায়া পাওয়া যায় চঞ্চলের কণ্ঠে : ‘কি আশ্চর্য, লোকটা রেগে গেল কেন?’ নির্মাতা জানিয়েছেন, এমন অনেক পরিচিত রেফারেন্স দর্শকদের ফেরাবে তাদের ফেলে আসা সময়ের কাছে।

এক সিনেমায় এত তারকা শিল্পীর উপস্থিতি নজিরবিহীন বললেও বাড়িয়ে বলা হবে না। জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান, প্রায় সবাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবা গুরুত্বপূর্ণ চরিত্রে পরিচিত।

সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স, সহপ্রযোজনায় আছে চরকি এবং সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে লাফিং এলিফ্যান্ট। ‘উৎসব’ আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে স্বপ্ন স্কোয়ারক্রো ও পথ প্রোডাকশনসের ব্যানারে।

গল্প, চিত্রনাট্য ও সংলাপে কাজ করেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। সিনেমার চিত্রগ্রহণে ছিলেন রাশেদ জামান। পরিচালক জানান, সিনেমার গানসহ আরও কিছু চমকপ্রদ উপাদান শিগগিরই প্রকাশ পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X