তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪১ পিএম
প্রিন্ট সংস্করণ

দিনভর নাটকীয়তার পর জামিন আল্লু অর্জুনের

দিনভর নাটকীয়তার পর জামিন আল্লু অর্জুনের

দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুন গতকাল শুক্রবার হায়দরাবাদে গ্রেপ্তার হন। গ্রেপ্তারের পর জনপ্রিয় এই তারকাকে প্রথমে চিক্কদপল্লি থানায় নিয়ে যাওয়া হয়। এই থানাতেই তার নামে অভিযোগ করা হয়েছিল। সেখান থেকে স্থানীয় ওসমানিয়া হাসপাতালে আল্লু অর্জুনের মেডিকেল চেকআপ করানো হয়। সেখান থেকেই নামপল্লি আদালতে শুরু হয় শুনানি। এজলাসে আল্লু অর্জুনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সেখান থেকে আবার তেলেঙ্গানা উচ্চ আদালতে আবেদন জানান সুপারস্টারের আইনজীবীরা। উচ্চ আদালত থেকে কী রায় আসে, সেদিকে তাকিয়ে ছিলেন সবাই। দিনভর নানা নাটকীয়তার পর সন্ধ্যায় এলো সুখবর। শেষমেশ ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে এক নারীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া আল্লু অর্জুন অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। খবর এনডিটিভির।

তেলেঙ্গানা হাইকোর্ট আল্লু অর্জুনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। হাইকোর্ট বলেছেন, যদিও আল্লু অর্জুন একজন জনপ্রিয় অভিনেতা। তবে তার আগে তিনি ভারতের একজন সম্মানিত নাগরিক। নাগরিক হিসেবে জীবন ও স্বাধীনতার অধিকার তার রয়েছে। এর আগে নিম্ন আদালত আল্লু অর্জুনের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। আল্লু অর্জুন আপাতত অন্তর্বর্তী জামিন পেলেও মামলার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

হাতের স্পর্শেই উঠে যাচ্ছে কোটি টাকার সড়কের পিচ

এআইইউবি ও সনি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

ইরান হরমুজ প্রণালি থেকে টোল নেবে না, দাবি ট্রাম্পের

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

ঘানার কালো জাদুই কি কাল হলো ইংল্যান্ডের

শনিবার পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বিশাল গ্রহাণু

ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’

১০

দলে একাধিক বদল, স্কটল্যান্ডের বিপক্ষে ফাঁস ব্রাজিলের মাস্টারপ্ল্যান!

১১

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

১২

সাংবাদিক হেনস্তার ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

১৩

অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৪

ভোজপুরির প্রশংসায় অক্ষয়, বললেন 'ওরা কিছুই বুঝবে না'

১৫

তিন নেতার রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া 

১৬

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

১৭

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

১৮

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১৯

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

২০
X