দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে মসুর ক্ষেতে মিলল পিস্তলসহ তাজা গুলি

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ। ছবি : কালবেলা
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ। ছবি : কালবেলা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, ম্যাগাজিন ও তাজা গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে সীমান্তবর্তী একটি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সীমান্ত নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবি জানায়, সোমবার বিকেল ৩টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৮৪/৩-এস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উপজেলার আতারপাড়া মাঠের একটি মসুর ক্ষেতের ভেতর থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও তাজা গুলি আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দৌলতপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি কালবেলাকে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বাহিনীর সদস্যরা সর্বদা তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, মাদক ও অস্ত্র পাচারসহ সকল প্রকার চোরাচালান এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে। বিজিবি জনগণের আস্থা ও সহযোগিতা নিয়ে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান জোরদার হওয়ায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম অনেকটাই নিয়ন্ত্রণে আসছে। তবে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X