স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

আসিফ নজরুলের বক্তব্য আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত নয়: বিসিবি

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের মাটিতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে একাধিকবার আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে বোর্ড। সম্প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল নিরাপত্তা সংক্রান্ত তিনটি ঝুঁকির কথা উল্লেখ করলেও, বিসিবি স্পষ্ট করেছে—এটি আইসিসির কোনো আনুষ্ঠানিক বা চূড়ান্ত জবাব নয়।

আসিফ নজরুলের বক্তব্যের কয়েক ঘণ্টা পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, যে চিঠির কথা আজ উল্লেখ করা হয়েছে, সেটি মূলত বিসিবি ও আইসিসির নিরাপত্তা বিভাগের মধ্যে হওয়া অভ্যন্তরীণ যোগাযোগ। এই যোগাযোগ ছিল বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের অংশ—এটিকে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর আবেদনের জবাবে আইসিসির চূড়ান্ত প্রতিক্রিয়া হিসেবে ধরা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “দলের নিরাপত্তার স্বার্থে ভেন্যু সংক্রান্ত উদ্বেগ আমরা আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়েছি এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ করেছি। তবে এ বিষয়ে এখনো আইসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা লিখিত জবাব পাওয়া যায়নি।”

বিসিবি জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে এবং সংস্থাটির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

সব মিলিয়ে, বোর্ডের অবস্থান পরিষ্কার—নিরাপত্তা মূল্যায়ন প্রক্রিয়া চলমান, কিন্তু এ বিষয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে কিন্তু লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১১

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১২

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১৩

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১৪

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৫

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৬

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৭

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৮

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৯

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

২০
X