বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০২:৫২ এএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১২:৩৮ পিএম
প্রিন্ট সংস্করণ

যেখানে শেষ সেখান থেকেই শুরু

যেখানে শেষ সেখান থেকেই শুরু

মার্কিন গায়িকা টেইলর অ্যালিসন সুইফট। ২০২৪ সালটি তার জন্য দুর্দান্ত একটি বছর কেটেছে। কনসার্ট-গান দিয়ে মাতিয়ে রাখেন শ্রোতাদের। মার্কিন এই গায়িকা চব্বিশের শেষ স্টেজ শো করেন কানাডাতে। সে দেশ থেকেই নতুন বছর মঞ্চ মাতাবেন তিনি। ২০২৫ সালে টেইলর সুইফটের প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হবে শনিবার ফেব্রুয়ারি ২২ কানাডার টরন্টোতে।

ডিসেম্বরের ৬, ৭ ও ৮ তারিখ কানাডার ভ্যানকুভারে টানা তিনটি কনসার্ট করেন সুইফট। বছরের শেষ কনসার্টে তার সঙ্গে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমেরিকান পপ সংগীতশিল্পী গ্রেইস আব্রামস।

টরন্টো কনসার্ট অর্কেস্ট্রার ব্যানারে টেইলরের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে থাকবেন গায়ক এমিলি পাওয়ার। এরই মধ্যে অনলাইনে এই আয়োজনের টিকিট বিক্রি শুরু হয়েছে। চারজনের পার্টি প্যাকেজ বিক্রি হবে ২৪৯ ডলারে, ফুল সুইফট টিকিট ৭৯ ডলার, শুধু কনসার্ট উপভোগ করতে গুনতে হবে ৬৫ ডলার, এ ছাড়া ২৫ ডলারের একটি প্যাকেজ রাখা হয়েছে। কনসার্টটি মাত্র ৩ ঘণ্টার হবে, যা শুরু হবে কানাডিয়ান সময় ২২ তারিখ বিকেল ৪টা ৩০ মিনিটে। আর শেষ হবে ৭টা ৩০ মিনিটে।

নতুন বছর বিভিন্ন মহাদেশে কনসার্ট করবেন টেইলর। এবারের মিউজিক্যাল ট্যুরের শিরোনাম ‘টেলর সুইফট ইরাস এনকোর’। কানাডা থেকে শুরু হয়ে এটি ২০২৫ সালের নভেম্বরে আমেরিকা কনসার্ট দিয়ে

শেষ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

জাকসুর উদ্যোগে জাবিতে এক হাজার ফলজ-ঔষধি গাছ বিতরণ

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার

বদলির নির্দেশের দুই মাস পরও একই কর্মস্থলে পিআইও

সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা

রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা

একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান

চমক নিয়ে জুলাইয়ে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন

আ.লীগ আমলে তিন বাহিনীর বঞ্চিতদের কাছে ফের আবেদন চাইল সরকার

১০

যুদ্ধাপরাধের তোয়াক্কা না করে ইরানের রেলসেতুতে মার্কিন হামলা

১১

টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

১২

নতুন পে-স্কেলে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্টে পরিবর্তন আসছে

১৩

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

১৪

পাহাড় ধস: লামায় ৫, চকরিয়ায় ২ জন নিহত

১৫

জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন খন্দকার নাজমুল হাসান

১৬

নদীর পানি বাড়ছে, ফেনীতে বন্যার শঙ্কা

১৭

বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ২ উপজেলা

১৮

সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে কঠিন পরীক্ষা আজ

১৯

এলজিইডি কর্মকর্তাদের না পেয়ে কর্মচারীকে ‘মারধরের নমুনা দেখালেন’ বিএনপি নেতা

২০
X