বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৩:০৫ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০১:১৩ পিএম
প্রিন্ট সংস্করণ

ব্যস্ততায় বছর শুরু আর্কের

ব্যস্ততায় বছর শুরু আর্কের

নব্বই দশকের জনপ্রিয় রক ব্যান্ড আর্ক। নিজেদের গান দিয়ে শুরু থেকেই দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। মাঝে ব্যান্ডটি ভাঙাগড়ার খেলায় শ্রোতাদের থেকে অনেকটাই দূরে ছিল। এখন তারা আবারও ফিরেছে চেনা রূপে। নিয়মিত করছে স্টেজ শো। এরই ধারাবাহিকতায় এ মাসে ঢাকা এবং ঢাকার বাইরে একাধিক কনসার্ট রয়েছে দলটির।

নিজেদের ব্যস্ততা ভালোই উপভোগ করছে দলটি। এ নিয়ে কালবেলাকে টিংকু বলেন, “স্টেজ শো নিয়ে আমাদের বছরের শুরু থেকেই ব্যস্ততা রয়েছে। সম্প্রতি আর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৮ ব্যাচের আয়োজনে ‘অপরাজেয় ৯৮’ গেট টুগেদার কনসার্ট করেছি। এর আগে ‘এসো দেশের কথা বলি’ শিরোনামে ২ জানুয়ারি বগুড়ায় কনসার্ট করেছি। সামনে ১০ ও ১১ জানুয়ারি টানা দুদিন কনসার্ট রয়েছে। ১৬ তারিখ ঢাকা এবং ২৬ তারিখ বাকলিয়া চকবাজার চট্টগ্রামে আমাদের শো রয়েছে। এর মধ্যে আরও অনেক স্টেজ শোয়ের কথা হচ্ছে। এই কনসার্টগুলোর মাধ্যমে আমরা শ্রোতাদের আরও কাছে যাওয়ার সুযোগ পেয়ে থাকি। যার কারণে আমরা স্টেজ শো করতে বেশি আনন্দ পেয়ে থাকি।”

আবারও চেনারূপে ফেরা ব্যান্ডটি দেশে কনসার্টের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশেও কনসার্ট করেছে। সেই ধারাবাহিকতা চলতি বছরেও বজায় থাকবে বলে আশাবাদী দলটি।

বর্তমানে আর্ক ব্যান্ডে মূল ভোকাল হিসেবে আছেন হাসান, কিবোর্ড ও ভোকাল হিসেবে আছেন টিংকু আজিজুর রহমান, গিটারে এসআই সুমন, আসাইফ হোসাইন নমন, ইরশাদ আলী নিপু এবং ড্রামসে ইমতিয়াজ আলী জিমি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X