কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ওয়ালটনের পরিচালক মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপী দোয়া-মোনাজাত

ওয়ালটন গ্রুপের পরিচালক ও তরুণ উদ্যোক্তা মাহাবুব আলম মৃদুল। ছবি : সংগৃহীত
ওয়ালটন গ্রুপের পরিচালক ও তরুণ উদ্যোক্তা মাহাবুব আলম মৃদুল। ছবি : সংগৃহীত

ওয়ালটন গ্রুপের পরিচালক ও তরুণ উদ্যোক্তা মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ (২১ জানুয়ারি)। ২০২১ সালের এই দিনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ২৪ বছর বয়সে এ পৃথিবী থেকে চিরবিদায় নেন মাহাবুব আলম মৃদুল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশের ইলেকট্রনিকস ও টেক জায়ান্ট ওয়ালটনের পরিচালক ছিলেন তিনি।

মাহাবুব আলম মৃদুলের স্মরণে কবর জিয়ারত, কোরআনখানি, দোয়া মাহফিল, আলোচনাসভা ইত্যাদি নানান আয়োজন করেছে পরিবারবর্গ এবং শুভাকাঙ্ক্ষীরা। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে গ্রামের বাড়ি টাঙ্গাইলে, গাজীপুরে ওয়ালটন হেডকোয়ার্টার্সে, রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিস, মিরপুরে ওয়ালটন কমপ্লেক্সসহ দেশব্যাপী ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুমে আয়োজন করা হয়েছে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাতের।

মাহাবুব আলম মৃদুল ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এস এম শামছুল আলম ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান। মাহাবুব আলম মৃদুল ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ওয়ালটন গ্রুপে পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর সংক্ষিপ্ত সময়ের মধ্যে তার মেধার স্বাক্ষর রাখেন।

ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য খাতে নতুন নতুন উদ্ভাবনে ব্যাপক আগ্রহ ছিল মাহাবুব আলম মৃদুলের। বিশেষ করে দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে ব্যাপক পরিসরে কাজ করতে চেয়েছিলেন তিনি। অত্যন্ত মিষ্টভাষী ও বন্ধুবৎসল মাহাবুব আলম মৃদুল ওয়ালটন পরিবারের সদস্যদের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ ছিলেন। তার অকাল প্রয়াণ ওয়ালটন তথা দেশের ইলেকট্রনিকস ও হাই-টেক ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি। মাহাবুব আলম মৃদুল তার সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ কর্মময় জীবনের জন্য যুগ যুগ ধরে মানুষের মাঝে বেঁচে থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১০

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১১

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

১২

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৩

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৪

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৫

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৭

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৮

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৯

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

২০
X