কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় সরে দাঁড়ালেন ১০ জন, ভোটের মাঠে ৮০ প্রার্থী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। নির্ধারিত সময়সীমার মধ্যে জেলার বিভিন্ন আসন থেকে মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে কুমিল্লায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন, জোটগত সমর্থন ঘোষণা এবং নির্বাচনী কৌশল পুনর্বিন্যাসের অংশ হিসেবেই প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। এতে করে কয়েকটি আসনে প্রার্থীদের অবস্থান আরও স্পষ্ট হয়েছে এবং ভোটের মাঠে প্রতিযোগিতার ধরন নতুন রূপ পাচ্ছে।

মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে কুমিল্লা-১ আসনে বিএনপির বিকল্প প্রার্থী ড. খন্দকার মারুফ হোসেন এবং খেলাফত মজলিসের প্রার্থী সৈয়দ আব্দুল কাদের (জামাল) রয়েছেন। কুমিল্লা-২ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আব্দুস সালাম তার প্রার্থিতা প্রত্যাহার করেন। কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়ান।

এ ছাড়া কুমিল্লা-৬ আসনে আলোচিত বিএনপির বিদ্রোহী প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন এবং এবি পার্টির প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক মনোনয়ন প্রত্যাহার করেন। কুমিল্লা-৭ আসনে জামায়াতের নেতা মাওলানা মোশারফ হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়ান। কুমিল্লা-৮ আসনে খেলাফত মজলিসের মো. জোবায়ের হোসেন এবং কুমিল্লা-৯ আসনে একই দলের প্রার্থী আবদুল হক আমিনী ও মো. মাহবুবুর রহমান তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

রাজনৈতিক বিশ্লেষক ও কুমিল্লা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি নিখিল চন্দ্র রায় কালবেলাকে বলেন, একাধিক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ফলে কুমিল্লার বিভিন্ন আসনে ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এতে করে কোথাও লড়াই আরও জমে উঠবে, আবার কোথাও প্রধান প্রতিদ্বন্দ্বীদের অবস্থান তুলনামূলকভাবে শক্ত হবে। সব মিলিয়ে মনোনয়ন প্রত্যাহারের এই ধাপ শেষ হওয়ার পর কুমিল্লার নির্বাচনী মাঠ এখন অনেক বেশি পরিষ্কার ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে আমি মনে করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১০

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১১

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১২

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৩

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৪

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৫

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৬

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৭

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৯

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

২০
X