তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০২:৩৭ এএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০১:০৫ পিএম
প্রিন্ট সংস্করণ

নায়িকা নিয়ে দ্বিধা

নায়িকা নিয়ে দ্বিধা

২০২৫ সালে করণ জোহরের প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে বলিউডের রোমান্টিক কমেডি ঘরানার নতুন সিনেমা ‘তু মেরি মে তেরা, মে তেরা তু মেরি’। ছবিটির প্রধান চরিত্রের জন্য আগেই নির্বাচিত হয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান। তবে এতে তার বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি নির্মাতা ও প্রযোজক।

গত বছরের ক্রিসমাস ডেতে সিনেমাটি নির্মাণের ঘোষণা আসার পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা সৃষ্টি হয়। এরই মধ্যে অনেক অভিনেত্রী সিনেমাটিতে অভিনয়ের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তবে, নির্মাতা এবং প্রযোজকরা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেননি।

বলিউড হাঙ্গামার সূত্রমতে, করণ জোহর, কার্তিক আরিয়ান এবং নির্মাতা সমীর বিদ্বান রোমান্টিক কমেডি সিনেমাটির জন্য শর্বরী এবং অনন্যা পান্ডের মধ্যে একজনকে চূড়ান্ত করার জন্য গভীর আলোচনা চালাচ্ছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে তারা এই দুই অভিনেত্রীর মধ্যে একজনকে নির্বাচন করবেন।

সিনেমাটির শুটিং ২০২৫ সালের মে মাসে শুরু হতে চলেছে।

এদিকে, কার্তিক আরিয়ানকে শেষ দেখা গিয়েছিল আনিশ বাজমির পরিচালনায় নির্মিত বুলভুলাইয়া ৩ সিনেমাতে। ১৫০ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং আয় করেছে ৪২৩.৮৫ কোটি রুপি। কার্তিকের সঙ্গে সিনেমাটিতে অভিনয় করেছেন তৃপ্তি দিমরী, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিতসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X