হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ট্রলারের ২০ যাত্রী

হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবি। ছবি : কালবেলা
হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবি। ছবি : কালবেলা

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ২০ জন যাত্রী বহনকারী একটি ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারটি তীরের কাছাকাছি থাকায় তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালী থেকে ভাসানচরগামী ট্রলারটি ভাসানচরের তীরের কাছাকাছি পৌঁছালে হঠাৎ উত্তাল ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। এতে যাত্রী ও মালামালসহ ট্রলারটি পানিতে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটিতে ২০ জন যাত্রী ছাড়াও মাঝি ও তার দুই সহকারী ছিলেন। সকাল ১১টায় করিমবাজার ঘাট থেকে ট্রলারটি ছাড়ার কথা থাকলেও যান্ত্রিক ও অন্যান্য কারণে দুপুর ২টায় যাত্রা শুরু করে। সন্ধ্যা ৬টার দিকে ভাসানচরের কাছাকাছি পৌঁছালে ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে যায়। খবর পেয়ে ভাসানচর থেকে স্পিডবোট ও আশপাশের ট্রলারের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। এতে ট্রলারে থাকা সব যাত্রী ও নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। তবে মালপত্রসহ ট্রলারটি এখনো ঘটনাস্থলে ডুবে রয়েছে।

ট্রলারের যাত্রী সুজন বলেন, হঠাৎ ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যায়। আমরা সবাই পানিতে ভেসে যাই। আগে এখানে সরকারি একটি সি-ট্রাক ছিল। ৫ আগস্টের পর সেটি সরিয়ে নেওয়ার পর থেকেই একাধিক ট্রলারডুবির ঘটনা ঘটছে। নিরাপদ সি-ট্রাক না দিলে ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

করিমবাজারের বাসিন্দা আলাউদ্দিন বলেন, দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রলারে থাকা লাখ লাখ টাকার মালপত্র পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। ভাসানচর-নোয়াখালী নৌপথে চলাচলের জন্য একটি নিরাপদ সরকারি সি-ট্রাক এখন অত্যন্ত জরুরি।

এ বিষয়ে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল হাসান বলেন, ট্রলারটিতে স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও বিভিন্ন এনজিও কর্মীসহ মোট ২৩ জন ছিলেন—২০ জন যাত্রী, একজন মাঝি ও দুই সহকারী। সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কোনো নিখোঁজ নেই। ট্রলারে নারী যাত্রী বা রোহিঙ্গা কেউ ছিলেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১০

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১২

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৩

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৪

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৫

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৬

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৭

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৮

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৯

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

২০
X