শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:১০ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০১:৩৯ পিএম
প্রিন্ট সংস্করণ

ব্যস্ত সময় পার করছেন তাপসী পান্নু

ব্যস্ত সময় পার করছেন তাপসী পান্নু

বলিউডে ১১ বছর কাটিয়ে ফেললেন জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। বি-টাউনে দীর্ঘ এ পথচলায় এই অভিনেত্রী চলচ্চিত্রের পাশাপাশি আলোচনায় থাকেন তার নানা বক্তব্যের কারণে। তবে বলিউডে বহিরাগত হিসেবে তাপসীর প্রবেশ হলেও, কারও সহযোগিতা ছাড়াই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বি-টাউনে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। বর্তমানে গান্ধারি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। খবর: বলিউড হাঙ্গামা।

ভারতীয় সিনে-ইন্ডাস্ট্রিতে তাপসী পান্নু তার নারীকেন্দ্রিক চরিত্রগুলোর মাধ্যমে নিজেকে এক অদ্বিতীয় রানি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে দেখিয়েছেন যে একজন প্রধান অভিনেত্রী হওয়ার মানে কী। পিঙ্ক, থাপ্পড়, বদলা এবং নাম শাবানা-এর মতো চলচ্চিত্রগুলোতে তার পারফরম্যান্স এটি প্রমাণ করেছে যে, তিনি শুধু বিনোদন দিতেই সক্ষম নন বরং তার অভিনয় দর্শকের চিন্তাতেও বেশ প্রভাব ফেলে। এ ছাড়া নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত থ্রিলার মিস্ট্রি সিনেমা ‘হাসিন দিলরুবা’তে তার অভিনয়ের বহুমুখিতা লক্ষ করা যায়।

বর্তমানে তাপসী তার পরবর্তী চলচ্চিত্র ‘গান্ধারি’র শুটিং করছেন। সিনেমাটি পরিচালনা করছেন দেবাশীষ মাখিজা। এতে এক মাকে দেখা যাবে তার অপহৃত মেয়েকে উদ্ধারের জন্য নিরন্তর প্রচেষ্টা করতে এবং তার এ কষ্টকর যাত্রার মাঝে প্রতিশোধ ও মুক্তির বিষয়গুলো সিনেমায় ফুটে উঠবে।

তবে নির্মাতা দেবাশীষ মাখিজা সিনেমার চরিত্রগুলোর তথ্য গোপন রেখেছেন। তাপসী কোন চরিত্রে অভিনয় করছেন এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিনেমাটির মুক্তির তারিখ এখনো নিশ্চিত করা হয়নি। তবে ২০২৫ সালেই মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।

এদিকে তাপসী পান্নু সিনেমার শুটিং সেটেই ‘লোহরি উৎসব’ পালন করবেন বলে জানা যায়। এই উৎসবটি তিনি সাধারণত তার পরিবারের সঙ্গে পালন করতে ভালোবাসেন কিন্তু এ বছর শুটিং থাকায় তিনি সিনেমার সেটেই উদযাপন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির পর যে রেকর্ড গড়ল ফ্রান্স

বিশ্বকাপে প্রথমবার দুই ফুটবলারের ৮ গোল, মেসি-এমবাপ্পের অনন্য রেকর্ড

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

১০

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

১১

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

১২

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১৩

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১৪

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

১৫

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১৬

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

১৭

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

১৮

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

১৯

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

২০
X