তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৩:০৭ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১১:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

আসছে বার্লিন সিজন ২

আসছে বার্লিন সিজন ২। ছবি : সংগৃহীত
আসছে বার্লিন সিজন ২। ছবি : সংগৃহীত

প্রথম সিজনের সফলতার পর মানি হাইস্ট ভক্তরা বার্লিনের দ্বিতীয় সিজনের জন্য বেশ উচ্ছ্বসিত ছিলেন। তাদের উচ্ছ্বাসটা আরও বাড়ল ২০২৫ সালের শুরুতে নতুন সিজন আসার ঘোষণা শুনে। প্রথম সিজনের সফলতার পর আন্দ্রেস ডি ফনোলোসা (বার্লিন) চরিত্রটি পরবর্তী সিজনের জন্য আকর্ষণীয় এক পটভূমি অনুসন্ধান করেছিল। এরই পরিপ্রেক্ষিতে নেটফ্লিক্স ‘বার্লিন সিজন ২’ এর শুটিং শিগগির শুরু হওয়ার কথা নিশ্চিত করেছে। এই প্রত্যাশিত সিক্যুয়েলটি দিয়ে বার্লিন তার অপরাধ সাম্রাজ্যের জগতে আরও গভীরে প্রবেশ করতে চলেছে। ২০২৫ সালের ২৩ জানুয়ারি নেটফ্লিক্স নিশ্চিত করেছে এরই মধ্যে সিজন-২ এর আটটি এপিসোডের শুটিং শুরু হয়ে গেছে। তবে আনুষ্ঠানিকভাবে এর মুক্তির তারিখ এখনো নিশ্চিত হয়নি। এমনকি চলতি বছর সিজন ২ মুক্তি পাওয়ার সম্ভাবনা কম। ২০২৬ সালকে সিরিজটির মুক্তির সম্ভাব্য তারিখ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিজন ২-এ পূর্বের অভিনেতারাই ফিরে আসতে চলেছেন। জানা যায়, পেড্রো আলোনসো বার্লিন চরিত্রে তার আইকনিক ভূমিকায় আবারও অভিনয় করবেন। মিশেল জেনার কাইলা চরিত্রে।

পাশাপাশি বার্লিন সিজন ১ থেকে অন্যান্য চরিত্রও এই সিজনে ফিরে আসবে যেমন, ট্রিস্টান উলয়া (ড্যামিয়ান), বেগোনা ভার্গাস (ক্যামেরন), জোয়েল সাঞ্চেজ (ব্রুস), এবং পেনা ফেরান্দেজ (রই)। এ ছাড়াও নতুন কিছু মুখ আসবে বার্লিন সিজন ২-এ। তারা হলেন ইনমা কুয়েস্তা (কান্ডেলা), জোসে লুইস গার্সিয়া পেরেজ ও মার্তা নিতোসহ আরও অনেকে। বার্লিন সিজন ২ ভক্তদের নতুন এক উত্তেজনাপূর্ণ স্থানে নিয়ে যাবে। নেটফ্লিক্সের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, সিরিজটির শুটিং মাদ্রিদ, সেভিলা, এবং সান সেবাস্তিয়ানসহ বিভিন্ন দেশের কিছু অন্যতম আইকনিক শহরে হয়েছে, যা নাটকীয় অ্যাকশনের জন্য নতুন পরিবেশ যোগ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এক ছাতার নিচে মিলবে সাভারের সব ভূমিসেবা’

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ইজারাবিহীন বাজারে চাঁদা আদায়ের অভিযোগ 

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

নামাজরত মাকে কুপিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

সা ক্ষা ৎ কা র / গাইবান্ধার ঘটনায় উসকানি ও গভীর ষড়যন্ত্রের গন্ধ আছে : ইসলামী আন্দোলন মহাসচিব

পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ? চিকিৎসা বিজ্ঞান কী বলে?

নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন

ঢাবির নারী শিক্ষার্থীদের বড় সুখবর দিলেন ডাকসু ভিপি

পূর্বাচলকে ঢাকায় যুক্ত করার সিদ্ধান্ত, নিকার সভায় অনুমোদন

১০

সংগীতাঙ্গন মাতানো মুগ্ধ এখন ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ হওয়ার অপেক্ষায়

১১

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বকাপের আয়োজক দেশ

১২

বিশ্বকাপের আয়োজক দেশে নৌকা ডুবি, ৬ জনের মৃত্যুর শঙ্কা

১৩

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৪

সিলেটে হামে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪

১৫

সীমান্তে পিলারের পাশে পড়ে ছিল নারীর মরদেহ

১৬

বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল কুশল, পথে বাসচাপায় প্রাণ গেল

১৭

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: ১১ বছর পর প্রধান আসামির যাবজ্জীবন

১৮

ক্রিপ্টো থেকে ট্রাম্পের এক বছরে আয় শত কোটি ডলার

১৯

‘ব্যাংক হলিডে’ আজ, বন্ধ লেনদেন

২০
X