তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৪ এএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

বিয়ে করলেন লাবণ্য

বিয়ে করলেন লাবণ্য

এ প্রজন্মের সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও উপস্থাপিকা ইয়াসমিন লাবণ্য। নতুন জীবনে পা রাখলেন তিনি। বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন ইঞ্জিনিয়ার মহি খানের সঙ্গে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে এ দুজনের কাবিন সম্পন্ন হয়।

এ নিয়ে লাবণ্য জানান, মহির সঙ্গে তার পরিচয় ১০ বছরের। একসঙ্গে পথ চলতে চলতে একটা সময় এসে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের আলোচনা এবং পরবর্তী সময়ে পরিবারের সম্মতিতে তাদের কাবিন সম্পন্ন হয়। শিগগিরই বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

মহি খানের সঙ্গে বিয়ে হওয়া প্রসঙ্গে ইয়াসমিন লাবণ্য বলেন, ‘মহান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা যে, তিনি ঠিক আমার মনেরই মতন একজন মানুষ জীবনসঙ্গী হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। নতুন এক জীবনে প্রবেশ করা হলো আমার। মহিকে পেয়ে সত্যিই আমি ভীষণ খুশি। আমরা দুজন দুজনকে বেশ ভালো বুঝি। আমার বিশ্বাস, আমরা সুখে-দুঃখে একসঙ্গে সারাটা জীবন কাটিয়ে দিতে পারব। যেহেতু একেবারেই পারিবারিক আয়োজনে আমাদের কাবিন সম্পন্ন হয়েছে। আগামীতে বড় পরিসরে অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে। তখন ইনশাআল্লাহ আমার ভালোবাসার মানুষদের সঙ্গে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, ভালো রাখেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

১০

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

১১

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

১২

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

১৩

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১৪

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১৫

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১৬

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১৮

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৯

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

২০
X