তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪২ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৯ পিএম
প্রিন্ট সংস্করণ

মহারানী নিয়ে ফিরছেন হুমা কুরেশি

মহারানী নিয়ে ফিরছেন হুমা কুরেশি

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত পলিটিক্যাল ড্রামা সিরিজ ‘মহারানীর’ চতুর্থ সিজনের মধ্য দিয়ে আবারও পর্দায় ফিরতে চলেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে শুটিং সেট থেকে বিহাইন্ড দ্য সিনের একটি ছবি প্রকাশ করেছেন এ সুন্দরী, যা দেখে তার ভক্তরা বেশ উচ্ছ্বসিত। ছবিতে দেখা যাচ্ছে, তিনি একজন ক্রু সদস্যের সঙ্গে হাঁটছেন, যিনি তার মাথার ওপর ছাতা ধরে আছেন। হুমা কালো টি-শার্ট পরিহিত, যার পেছনে লেখা রয়েছে কুইন ইজ ব্যাক।

এ পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এবার সময় এসে গেছে সিজন ৪-এর!!! টিম মহারানী আবার ফিরে এসেছে। আমার এ ছবিটি তুলেছেন আমার প্রযোজক সাহিবা।’ তিনি আরও লিখেছেন, ‘প্রিয় দর্শক, আপনাদের অফুরন্ত ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এ ভালোবাসা আরও উচ্চতায় এগিয়ে যাক।’

মহারানী সিরিজটি ২০২১ সালে সনি লাইভে মুক্তি পায়। যেখানে মূলত রানি ভারতির গল্প বলছে। যেখানে তিনি একজন নিরক্ষর গৃহবধূ, তার স্বামী ভীমা (সোহম শাহ অভিনীত) একটি দুর্ঘটনায় আহত হওয়ার পর তিনি হঠাৎ করেই বিহারের মুখ্যমন্ত্রী হয়ে যান। যখন রাজনীতির কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও, স্বামী তাকেই উত্তরসূরি হিসেবে বেছে নেন, যা তার জীবনে এক বিশাল পরিবর্তন নিয়ে আসে।

সিরিজটিতে রানির রাজনৈতিক লড়াই, দুর্নীতি, ষড়যন্ত্র এবং ব্যক্তিগত সংগ্রামের গল্পকে অনুসরণ করতে দেখা যায়। এ সিরিজটি মূলত ১৯৯০-এর দশকের বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত। যখন লালু প্রসাদ যাদব তার স্ত্রী রাবড়ি দেবীকে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেছিলেন।

২০২১ সালে মুক্তির পর থেকেই ‘মহারানী’ দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে মূলত এর টানটান গল্প ও শক্তিশালী অভিনয়ের কারণে। সুবাস কাপুরের পরিচালনায় নির্মিত এ সিরিজে হুমার পাশাপাশি অভিনয় করেছেন উদয় অ্যাট্রোলিয়া, সোহম শাহ, কানি কুসরুতিসহ আরও অনেকে।

হুমা কুরেশিকে সবশেষ দেখা যায় ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘টার্লা’ সিনেমায়। ছবিটি পরিচালনা করেন পীযূষ গুপ্ত এবং হুমার পাশাপাশি অভিনয় করেছেন হার্দিক ঠক্কর, কুকুল টারমাস্টারসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১০

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১১

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

১২

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

১৩

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

১৪

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

১৫

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

১৬

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

১৭

জলবায়ু ক্ষয়ক্ষতির তহবিল দ্রুত বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

১৮

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১৯

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

২০
X