তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০২:৩৬ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০২:১৯ পিএম
প্রিন্ট সংস্করণ

কী করছেন পূর্ণিমা

কী করছেন পূর্ণিমা

অভিনয়ে খুব একটা নিয়মিত নন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। ব্যস্ত আছেন স্বামী-সংসার নিয়ে। উল্লেখযোগ্য কোনো কাজে চুক্তিবদ্ধ হওয়ার খবরও নেই এই নায়িকার। তাহলে কী করছেন এই নায়িকা? এমন প্রশ্ন তার ভক্তদের মনে জাগতেই পারে। এই প্রশ্নের উত্তর খুঁজতে নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রান্নার একটি প্রোগ্রাম নিয়ে ব্যস্ততা যাচ্ছে তার।একটি সময় ঢাকাই সিনেমার এই নায়িকার চাহিদা ছিল আকাশচুম্বী। নির্মাতা তাকে নিয়ে সিনেমা বানালেই যেন পেয়ে যেতেন সফলতা। কিন্তু এখন আর নেই তার চাহিদা। তাই ছোট পর্দায় ব্যস্ততা বেড়েছে তার। তবে সেটিও অভিনয়ে নয়, বিচারকের দায়িত্ব পালন করছেন বিভিন্ন রিয়্যালিটি শোয়ের। পূর্ণিমা বর্তমানে দেশসেরা রন্ধনশিল্পীদের রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই, দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শোয়ের প্রধান বিচারকের একজনের দায়িত্ব পালন করছেন। তিনি ও তার সহকর্মীরা মিলে খুঁজে বের করছেন দেশসেরা রন্ধনশিল্পীদের, যা এই নায়িকা বেশ উপভোগ করছেন বলেও জানান তিনি। আপাতত এই কাজ নিয়েই ব্যস্ত এই অভিনেতা। পূর্ণিমাকে সবশেষ দেখা যায় সরকারি অনুদানে নির্মিত ও ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায়। এতে বিপরীতে অভিনয় করেন ফেরদৌস আহমেদ। এ ছাড়া নির্মাণাধীন রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমা দুটি। দীর্ঘদিন ধরেই সিনেমা দুটির কাজ থমকে আছে। একটিতে তার বিপরীতে আছেন ফেরদৌস, আরেকটিতে আরিফিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১১

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১২

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১৬

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১৭

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১৮

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১৯

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

২০
X