তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৫, ১২:৪৭ পিএম
প্রিন্ট সংস্করণ

ঐতিহাসিক চরিত্রে অনন্যা

ঐতিহাসিক চরিত্রে অনন্যা। ছবি: সংগৃহীত
ঐতিহাসিক চরিত্রে অনন্যা। ছবি: সংগৃহীত

এবার ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। ‘কেসরি চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অব জালিয়ানওয়ালা বাগ’ সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে এই সুন্দরীকে। এর আগে একই চরিত্রে অভিনয় করেছিলেন পরিণীতি চোপড়া, তবে এবার সিক্যুয়েলে অনন্যার নতুন রূপ দেখতে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

এরই মধ্যে সিনেমাটির প্রযোজক করণ জোহর তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি দীর্ঘ নোটে ইঙ্গিত দিয়েছেন ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের ১৮ এপ্রিল।

আসন্ন সিনেমাটি সি শঙ্করণ নায়ারের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হতে চলেছে। সি শঙ্করণ নায়ার যিনি ছিলেন একজন বিখ্যাত আইনজীবী এবং স্বাধীনতা সংগ্রামী ব্যক্তি সম্পন্ন মানুষ। তিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সত্য উন্মোচনের জন্য লড়াই করেছিলেন। সে সময় ব্রিটিশ রাজার বিরুদ্ধে তার আইনি লড়াই ভারতের ন্যায়বিচারের লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে। আর ছবিটি সে সময়ের এই আইনি লড়াইয়ের ঘটনাগুলো ফুটিয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে। সিনেমাটি পরিচালনা করবেন করণ সিং ত্যাগী।

এদিকে অনন্যা পান্ডেকে সবশেষ দেখা যায় ২০২৪ সালে নেটফ্লিক্সে মুক্তি প্রাপ্ত ‘সিটিআরএল’এ। বিক্রমাদিত্য মোতওয়ানির পরিচালনায় এই সাইবার থ্রিলারে অনন্যার পাশাপাশি অভিনয় করেছেন বিহান সামাত, সূচিতা ত্রেভেদিসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১০

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১১

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১২

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৩

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৪

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৫

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৬

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৭

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৮

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৯

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

২০
X