বিনোদন ডেস্ত
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে সারাকে ভয় পেতেন অনন্যা

সারা আলী খান ও অনন্যা পাণ্ডে। ছবি: সংগৃহীত
সারা আলী খান ও অনন্যা পাণ্ডে। ছবি: সংগৃহীত

দুজনই এখন বলিডের প্রতিষ্ঠিত অভিনেত্রী। তাদের বন্ধুত্ব সেই স্কুল জীবন থেকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী সারা আলী খানের সঙ্গে নিজের স্কুল জীবনের অভিজ্ঞতা জানালেন অনন্যা পাণ্ডে। খবর: টাইমস নাউ

স্কুলে সারাকে অনন্যা যমের মতো ভয় পেতেন। তার নাম শুনলেই ত্রস্ত হয়ে যেতেন তিনি। কারণ ছোট থেকেই বেশ ঠোঁটকাটা ছিলেন সাইফ কন্যা। সব কথা মুখের ওপর বলে দিতেন।

এ নিয়ে অনন্যা বলেন, ‘সারা খুবই ঠোঁটকাটা স্বভাবের ছিল। এখনও তাই রয়েছে। তবে স্কুলে আরও সাংঘাতিক ছিল। মুখে যা আসত, তাই বলে দিত। আমি ভয় ভয় থাকতাম। ভাবতাম, এই বুঝি আমার সম্পর্কে কিছু বলে দিল।’

এর কারণে সারাকে স্কুলে এড়িয়েও চলতেন। অনন্যা। এই অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘‘আমি যদি দেখতাম, সারা কোনও একটা সিঁড়ি থেকে নেমে আসছে, ওই পথ দিয়ে আমি যেতাম না। স্কুলে শুরুর দিকে সারা আমার নাম জানতো না। তাই আমাকে ‘এই’। সেসব অভিজ্ঞতার কথা মনে পড়লে এখন হাসি পায়।’’

অনন্যা এবং সারা বর্তমানে খুবই ভালো বন্ধু। তারা এরই মধ্যে বেশকিছু অনুষ্ঠানে একসঙ্গে অতিথি হতে দেখা গেছে। তবে বড় পর্দায় এখনো কাজ করা হয়নি তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X