তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১০:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

এ মাসেই নুসরাতের ‘আড়ি’

‘আড়ি’ সিনেমায় অভিনেত্রী নুসরাত জাহান। ছবি : সংগৃহীত
‘আড়ি’ সিনেমায় অভিনেত্রী নুসরাত জাহান। ছবি : সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। বাংলাদেশের সিনেমাতেও রয়েছে তার কাজের অভিজ্ঞতা। এবারের ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের বরবাদে তাকে একটি আইটেম গানে নাচতে দেখা গিয়েছে। এবার আসছে তার সিনেমা। নাম ‘আড়ি’। যেটি অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বে আছেন তিনি এবং তার স্বামী অভিনেতা যশ।

‘আড়ি’ কলকাতায় বড় পর্দায় মুক্তি পাবে ২৫ এপ্রিল। তাই শেষ মুহূর্তে সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন নুসরাত।

এটি যশ নুসরত প্রোডাকশনের দ্বিতীয় ছবি, যা পরিচালনা করেছেন জিৎ চক্রবর্তী। সিনেমাটি নিয়ে গোটা টিমই খুব আশাবাদী।

‘আড়ি’ নিয়ে ভারতীয় এক গণমাধ্যমে নুসরাত বলেন, ‘এটি একটি পারিবারিক ড্রামা গল্পে নির্মিত সিনেমা। যেখানে সম্পর্ক নিয়ে আমরা সমাজকে একটি বার্তা দিতে চেয়েছি। এই ছবিতে একটা আবেগপূর্ণ আঙ্গিক আছে। আমাদের পক্ষ থেকেই সব বাবা-মায়ের জন্য এটা একটা শ্রদ্ধাঞ্জলি। সবাইকে অনুরোধ করছি সপরিবারে শুধু নয়, নিজেদের বাবা-মাকে নিয়ে সিনেমাটি দেখতে যাবেন। এই ছবিটা এটা ভেবেই বানানো হয়েছে যে, আমরা আজকের দিনে যেভাবে কাজের পেছনে ছুটি, সেক্ষেত্রে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে আমরা বাবা-মাকে অবহেলা করে ফেলি। এই ছবিটা তাদের জন্য একটি উপহার। এটা দেখে বাবা-মায়ের সঙ্গে তাদের যে দূরত্ব, তা হয়তো একটু কমবে।’

এ সময় নুসরাত আরও জানান, এমন গল্পে তিনি আগে কখনো কাজ করেননি। তাই এটি তার জন্য অনেক স্পেশাল।

সিনেমাতে নুসরাত, যশ ছাড়া আরও অভিনয় করেছেন মৌসুমী চট্টোপাধ্যায়। এ ছাড়া বাংলাদেশি গায়ক সৈয়দ অমি সিনেমায় ‘মরুভূমি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। আছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একটি আইটেম গান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১০

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১১

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১২

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৩

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৪

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৫

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৬

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৭

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৮

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

১৯

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

২০
X