তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১০:১১ এএম
প্রিন্ট সংস্করণ

বিয়ে নিয়ে তৃষার ভাবনা

অভিনেত্রী তৃষা কৃষ্ণান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী তৃষা কৃষ্ণান। ছবি : সংগৃহীত

দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির চিরচেনা মিষ্টি হাসির জাদুকরী অভিনেত্রী তৃষা কৃষ্ণান। যিনি দীর্ঘদিন ধরে দর্শকের হৃদয়ে জায়গা করে আছেন তার অভিনয় আর সৌন্দর্য দিয়ে। তবে এবার তিনি চমকে দিলেন নতুন এক খবর দিয়ে। একের পর এক হিট সিনেমার এই নায়িকা এবার যেন নিজের জীবনের সবচেয়ে রোমান্টিক অধ্যায়ে পা রাখতে চলেছেন। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রয়েছে অনেক প্রতীক্ষার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন তৃষা। বাস্তব জীবনের রূপকথার এই গল্প শুনে দারুণ উত্তেজনায় ভাসছেন তার ভক্ত-অনুরাগীরা।

বর্তমানে পেশাগত সাফল্যের পাশাপাশি অভিনেত্রীর ব্যক্তিগত জীবনকে ঘিরে তৈরি হওয়া কৌতূহলও ভক্তদের মধ্যে ব্যাপকভাবে আলোচিত বিষয় হয়ে উঠেছে।

সম্প্রতি ‘থাগ লাইফ’ সিনেমার এক সাক্ষাৎকারে তৃষাকে তার বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি সবাইকে চমকে দিয়ে জানিয়ে দেন, তিনি বিয়ের ধারণায় বিশ্বাস করেন না এবং বিয়ে হোক বা না হোক, এতে তার কিছু যায় আসে না।

তিনি বলেন, ‘আমি বিয়েতে বিশ্বাস করি না। এটা হলে ভালো, না হলেও ঠিক আছে।’

তবে গুঞ্জন আছে দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির সুপারস্টার থালাপতি বিজয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন এই সুন্দরী।

যদিও এই দুই সুপারস্টার কখনোই এ গুঞ্জন নিয়ে সরাসরি মুখ খোলেননি, তবে তাদের একসঙ্গে ছবিতে ধরা পড়া ও ভ্রমণের সময় দেখা যাওয়া এ গুজবকে আরও জোরদার করেছে।

এ ছাড়া গত ২৯ মার্চ তৃষার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি পোস্ট নিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়। ওইদিন তিনি সবুজ শাড়ি পরে নিজের একটি ছবি শেয়ার করেন। যেখানে তার আঙুলে একটি বড় আংটি দেখা যায়। অনেকেই ভাবতে শুরু করেন, তিনি হয়তো বিয়ের ইঙ্গিত দিচ্ছেন। শেয়ার করা সে ছবিতে তার ক্যাপশন ছিল, ‘ভালোবাসা সবসময় জয়ী হয়’, যা ভক্তদের মধ্যে আরও বেশি জল্পনা-কল্পনা সৃষ্টি করে।

পেশাগত দিক থেকে ‘থাগ লাইফ’ ছাড়াও তৃষার হাতে রয়েছে বেশ কিছু নতুন সিনেমা। তার মধ্যে উল্লেখযোগ্য চিরঞ্জীবী অভিনীত ‘বিশ্বম্ভারা’ এবং আরজে বালাজি পরিচালিত সূরিয়ার সঙ্গে একটি নতুন সিনেমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X