বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেছেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সমর হাজারিকা

সমর হাজারিকা I ছবি : সংগৃহীত
সমর হাজারিকা I ছবি : সংগৃহীত

ভারতীয় সংগীতজগত আজ শোকস্তব্ধ। নিভে গেল আরও এক উজ্জ্বল নক্ষত্র। কিংবদন্তি সংগীতশিল্পী ভূপেন হাজারিকার ছোট ভাই, বর্ষীয়ান শিল্পী সমর হাজারিকা আর নেই।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আসামের নিজারাপুরে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সমর হাজারিকা। অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। ১৫ দিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেন তিনি। আসামের সাংস্কৃতিক পরিসরের অন্যতম নাম ভূপেন হাজারিকা। পারিবারিক সেই ঐতিহ্যের পথে হেঁটেই নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন সমর হাজারিকা; যা একেবারেই আসামের মাটি-শিকড়ের সঙ্গে যুক্ত।

সমর হাজারিকার বোন মনীষা হাজারিকা বলেন, ‘এই ক্ষতির জন্য আমরা প্রস্তুত ছিলাম না।’

উল্লেখ্য, গত কয়েক দশক ধরে সংগীত চর্চায় মগ্ন ছিলেন সমর হাজারিকা শিল্পী। তার বেশ কয়েকটি জনপ্রিয় অ্যালবাম রয়েছে। গান গেয়েছেন অসমিয়া সিনেমা, রেডিওতে। অসমিয়া সিনেমায় কাজ করেছেন সংগীত পরিচালক হিসাবেও। তার অন্যতম জনপ্রিয় গান ‘এ যে রণঙ্গনোর কাহিনি’। এই গান দেশের জন্য সৈনিকদের আত্মত্যাগ এবং মাতৃভূমির প্রতি ভালোবাসার এক মর্মস্পর্শী স্তুতি। ভারতের প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসে আসাম জুড়ে এই গানই অনুরণিত হয়।

সমর হাজারিকা তার বড় ভাই বরেণ্য সংগীতশিল্পী ভূপেন হাজারিকার সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভূপেন হাজারিকাকে নিয়ে বিভিন্ন উদ্যোগের সঙ্গেও নিবিড়ভাবে জড়িত ছিলেন এই শিল্পী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X