বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের পিঁড়িতে জেফার-রাফসান!

জেফার রহমান ও রাফসান সাবাব I ছবি : সংগৃহীত
জেফার রহমান ও রাফসান সাবাব I ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের জল্পনা-কল্পনা আর কানাঘুষার অবসান ঘটিয়ে অবশেষে এক ছাদের নিচে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনের বহুল চর্চিত এই জুটি আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন।

বিয়ের ভেন্যু ও আয়োজন উভয়ের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের বিয়ের জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক তারকা কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীর সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। গত এক সপ্তাহ ধরেই জেফার-রাফসানের ঘনিষ্ঠজনদের কাছে পৌঁছে গেছে বিয়ের আমন্ত্রণপত্র। যদিও বিয়ের বিষয়ে জেফারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি।

প্রেম, বন্ধুত্ব ও ব্যাংকক সফর জেফার ও রাফসানের বন্ধুত্ব দীর্ঘদিনের। সেই বন্ধুত্ব থেকেই প্রেম এবং অবশেষে বিয়ের সিদ্ধান্ত। বছরখানেক আগে রাফসানের আগের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পর থেকেই মূলত জেফারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ডালপালা মেলে। যদিও জনসমক্ষে তারা একে অপরকে সবসময় ‘ভালো বন্ধু’ হিসেবেই পরিচয় দিয়েছেন।

গত বছরের মাঝামাঝিতে তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়, যখন দুজনকেই একসঙ্গে থাইল্যান্ডে দেখা যায়। ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলের ‘পেরি পেরি’ ফুডশপের ভেতরে দুজনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের সন্দেহের তীর তাদের দিকেই ছিল।

অতীতের লুকোচুরি সে সময় সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে জেফার বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, ‘আমার বিয়ে-বাচ্চা সব নেটিজেনরা হওয়াই দিচ্ছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তারা যা ইচ্ছা বলুক।’ তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে তিনি নারাজ।

তবে শেষ পর্যন্ত সেই পুরোনো প্রবাদই সত্যি হলো—‘যা রটে, তার কিছুটা হলেও ঘটে’। সব গোপনীয়তা ভেঙে কাল চার হাত এক হচ্ছে জেফার ও রাফসানের।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X