কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

ডা. তাসনিম জারা। ছবি : সংগৃহীত
ডা. তাসনিম জারা। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নামছেন ডা. তাসনিম জারা। এনসিপি ছেড়ে দেওয়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হলে অবশেষে নিজের সিদ্ধান্তের কারণ স্পষ্ট করলেন তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে ডা. তাসনিম জারা জানান, দেশের পুরোনো রাজনৈতিক কাঠামো পরিবর্তনের লক্ষ্যেই তিনি দলীয় রাজনীতি থেকে সরে এসে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, দেশের বর্তমান ব্যবস্থায় জবাবদিহিতার অভাব স্পষ্ট। সব জায়গায় জটিলতা তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে যিনি জবাবদিহি করবেন, তিনিই আবার নিয়োগদাতা—এতে প্রকৃত জবাবদিহি নিশ্চিত হয় না। দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সে বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়া জরুরি।

একই সঙ্গে তিনি বলেন, যারা ক্ষমতায় থাকবে, তাদের জবাবদিহি নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।

জনগণের মনোভাবের কথা তুলে ধরে ডা. তাসনিম জারা বলেন, মানুষ এখন পরিবর্তন চায়। তারা আর পুরনো রাজনৈতিক ব্যবস্থাকে মেনে নিতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তিনি এনসিপি ছাড়ার সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তার। তবে পরে তিনি ঘোষণা দেন, দলীয় পরিচয়ের বাইরে গিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X