বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০২:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

‘ডন ৩’তে অমিতাভ-শাহরুখ!

‘ডন ৩’তে অমিতাভ-শাহরুখ!

দীর্ঘদিন ধরেই বলিউডে আলোচনার কেন্দ্রে ফারহান আখতারের ‘ডন ৩’। শোনা যাচ্ছে, এই নতুন ডনের চিত্রনাট্যও নাকি শেষ পথে। এমনকি এই ছবিতে বড়সড় চমক দিতে চলেছেন পরিচালক, এমন খবরও চাউর হয়েছিল। এবার সেই চমকের কথাই এলো সামনে। ছবিটির নতুন সিক্যুয়েলে ‘ডন’ হচ্ছেন রণবীর সিং। সঙ্গে থাকছেন একই চরিত্রে বাজিমাত করা অমিতাভ বচ্চন ও শাহরুখ খানও। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম বলছে তেমনটিই।

ফারহান আখতারের ‘ডন ৩’ ছবিকে ঘিরে চর্চা তুঙ্গে। নিত্যদিন নিত্যনতুন আপডেট আসছে। শোনা যাচ্ছে, ফারহানের সঙ্গে নাকি একই টেবিলে বসেছেন রণবীর, শাহরুখ ও অমিতাভ। ছবি নিয়ে চলছে প্রচুর আলোচনা। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে রণবীরের ডন লুক। তবে প্রথম ঝলকেই ‘ডন’ অবতারে দর্শকদের নজর কাড়তে অপারগ অভিনেতা! ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষবাণ!

শাহরুখ-অমিতাভ ছাড়াও ডনের রোমার চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়েও জল্পনা তুঙ্গে। কখনো শোনা যাচ্ছে কিয়ারা আদভানি, আবার কখনোবা কৃতি শ্যাননের নামও উঠে এসেছে। তবে এবার শোনা গেল, রোমার ভূমিকায় কৃতি কিংবা কিয়ারা কেউই নন, বরং রণবীর-ঘরনি দীপিকা পাড়ুকোনকেই দেখা যাবে।

কেউ কেউ বলছেন, রণবীর সিংয়ের ‘ডন ৩’ সিনেমা হিট করতে তুরুপের তাস হিসেবে দীপিকাকেই রোমার ভূমিকায় ভাবছেন নির্মাতারা। কারণ, রণবীরের সঙ্গে প্রথম সারির কোনো নায়িকাকেই ফিমেল লিড হিসেবে দেখতে চাইছেন তারা। এ ছাড়া রোমা চরিত্রের জন্য যে ধরনের অ্যাকশন সিক্যুয়েন্স শুট করতে হবে, তা দীপিকার পক্ষে খুব একটা কঠিন হবে না বলেই মনে করছেন নির্মাতারা। অনুরাগীদের মতে, দীপিকার গড়ন রোমার ভূমিকার জন্য একেবারে পারফেক্ট হবে। উল্লেখ্য, এর আগে একমাত্র সঞ্জয় লীলা বনশালির ছবিতেই তিনবার জুটি বেঁধেছেন রণবীর-দীপিকা। যদিও কবীর খানের ‘৮৩’তে দেখা গিয়েছিল রণবীর-দীপিকাকে। তবে ‘ডন ৩’-এর টিমে দীপিকা যোগ দিলে এ নিয়ে পঞ্চমবার জুটি বাঁধবেন বলিউডের এই তারকাদম্পতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১০

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১১

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১২

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৩

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৪

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৫

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৬

পর্তুগালের একাদশ ঘোষণা

১৭

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৮

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৯

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

২০
X