কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বায়রার নির্বাচন স্থগিত ঘোষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বায়রার সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সমন্বয়ক মোস্তফা মাহমুদের করা রিট আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

তথ্যটি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী খান মাহমুদুল হাসান জানান, ভোটার তালিকায় অসঙ্গতিসহ নানা অনিয়ম আদালতের দৃষ্টিতে এনে বাদী রিট আবেদন করেন। শুনানি শেষে হাকোটের বিচারক ফাহমিদা কাদের ও আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ বায়রার নির্বাচনি তপশিলের ওপর স্থগিতাদেশ দিয়েছেন।

বায়রা সদস্যরা জানান, শনিবার (১৭ জানুয়ারি) বায়রার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সংসদ নির্বাচন ও গণভোটের আগে কোনো ধরনের সংগঠনের নির্বাচনে নিষেধাজ্ঞা দিলেও পরে বায়রার ২০২৬-২০২৮ মেয়াদে কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন করার অনুমতি দেয় কমিশন। বুধবার (১৪ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) এবং বায়রার প্রশাসককে পাঠানো হয়েছে। তার আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ‘প্রভাবমুক্ত রাখতে’ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার বিষয়ে সোমবার রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেয় ইসি।

বায়রার এবারের নির্বাচনে ৩টি প্যানেলে বিভিন্ন পদে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন প্রার্থীরা। তাদের মধ্যে রিটকারী মোস্তফা মাহমুদ বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বায়রা সদস্যদের অভিযোগ, সিলভার সেলিম ও ফকরুল ইসলাম পরিষদ নির্বাচনে ভরাডুবি নিশ্চিত জেনে নিজেদের লোকের মাধ্যমে রিট করে নির্বাচন স্থগিত করিয়েছে। ফলে বায়রার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

সোমবার (১৭ জানুয়ারি) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X