আহসান হাবীব রকি
প্রকাশ : ০৪ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ মে ২০২৫, ০৩:২০ পিএম
প্রিন্ট সংস্করণ

শুধু মেধা থাকলেই হবে না: মিথিলা

শুধু মেধা থাকলেই হবে না: মিথিলা

অভিনয় মডেলিংয়ের পাশাপাশি এনজিও ও সামাজিক কাজ নিয়ে ব্যস্ত থাকেন রাফিয়াথ রশিদ মিথিলা। এবারের ঈদে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজটির দ্বিতীয় মৌসুমেও দেখা গেছে তাকে। যেখানে আরও একবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। বর্তমানে ব্যস্ত আছেন দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে–ছিটিয়ে থাকা অভিনয় প্রতিভাকে বিকশিত করতে দীপ্ত টেলিভিশনের আয়োজনে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’ নিয়ে। যার ফাইনালের আগে কালবেলার মুখোমুখি হন তিনি। জানান তার অভিজ্ঞতার কথা।

শুরুতেই মিথিলা বলেন, ‘এই প্রজন্ম অনেক বেশি মেধাবী। তাদের সব বিষয়ের ওপর ধারণা আছে, জানা শোনাও ভালো। তাই আমি আশাবাদী, নতুন এই রিয়্যালিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’-থেকে দেশের অভিনয় ইন্ডাস্ট্রি ভালো ভালো কিছু অভিনেতা-অভিনেত্রী পেতে যাচ্ছে। নতুনদের সঙ্গে এমন একটি প্ল্যাটফর্মে কাজ করতে পেরে আমি আনন্দিত।’

এ সময় মিথিলা নতুনদের মেধা নিয়ে প্রশংসা করলেও, তাদের ক্যারিয়ার নিয়ে সামনে এগিয়ে যেতে বেশ কিছু পরামর্শ দেন, যা নিয়ে তিনি বলেন, ‘কিছু কিছু সময় শুধু মেধা থাকলেই হবে না। হতে হয় পরিশ্রমী এবং কাজের প্রতি থাকতে হয় ডেডিকেশন, তা না হলে আপনি প্ল্যাটফর্ম পেলেও একসময় হারিয়ে যাবেন। কারণ, এখন কাজের প্রতিযোগিতা অনেক। সবাই পর্দায় নিজেকে প্রমাণে উজার করে দিচ্ছেন। তাই টিকে থাকতে হলে মেধার পাশাপাশি পরিশ্রমীও হতে হবে।’

এ প্রতিযোগিতার শুরু থেকেই বিচারক হিসেবে ছিলেন অভিনেতা তারিক আনাম খান, নির্মাতা শিহাব শাহীন ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।

বিনোদন জগৎ ছাড়াও মিথিলা সক্রিয় আছেন শিক্ষকতা ও গবেষণাতেও। ব্যক্তিজীবনে একমাত্র মেয়ে আয়রাকে দেখাশোনা করতেও ব্যস্ত তিনি।

সবশেষ মিথিলাকে দেখা যায় আলোচিত ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’-এ। সিরিজে নাসির উদ্দিন খানের সঙ্গে আবারও দেখা যায় তাকে। তবে এবারের সিজনটি দর্শকদের খুব একটা মুগ্ধ করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১০

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১১

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১২

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১৩

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১৪

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১৫

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৬

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৭

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৮

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৯

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

২০
X