তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ মে ২০২৫, ১০:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

পূজার প্রস্তুতি

পূজার প্রস্তুতি

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমার দাপট এখনো চলছে হলগুলোয়। এর মধ্যেই শুরু হয়ে গেছে আসন্ন ঈদুল আজহায় মুক্তির তালিকায় থাকা নতুন ছবি টগরের প্রচারণা। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন চিত্রনায়িকা পূজা চেরি। এ সিনেমায় তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

এর আগে চলতি বছরের শুরুতেই টগর সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা আলোক হাসান। সে অনুযায়ী সিনেমার শুটিংয়ের প্রস্তুতি শুরু হয়। তবে তখন নায়িকার নাম ঘোষণা করা হয় প্রার্থনা ফারদিন দীঘির। এরপর শুটিং শুরুর আগে জানা যায় দীঘির পরিবর্তে নায়িকা হিসেবে পূজা চেরিকে দেখা যাবে সিনেমায়। তারপর থেকেই আলোচনায় তিনি। এবার সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। বর্তমানে সিনেমার ডাবিংয়ের কাজ চলছে, যা জানিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্টও করেন পূজা। যাতে দেখা যায় টিশার্ট ও চাবির রিঙে ‘টগর’-এর নাম লেখা তার ভক্তরা প্রচারণা শুরু করেছেন। তিনি তার ফেসবুকে শেয়ার করে সবাইকে পাশে থাকার অনুরোধ করছেন। যাতে বোঝাই যাচ্ছে আসন্ন ঈদুল আজহায় সিনেমা হলে দাপট দেখাতে আগে থেকেই প্রস্তুত হচ্ছেন পূজা।

টগরে নায়কের ভূমিকায় দেখা যাবে আদর আজাদকে। এ ছাড়া আরও থাকছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুলসহ অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১০

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

১১

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১২

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১৩

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১৪

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৫

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৬

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৭

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৮

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৯

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

২০
X