কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সংবর্ধনাস্থলের ক্ষতি পুষিয়ে নিতে আমিনুল হকের নেতৃত্বে বিএনপির বৃক্ষরোপণ

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। ছবি : কালবেলা
তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। ছবি : কালবেলা

​কোনো ধরনের প্রোপাগান্ডা বা ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, জনগণের কল্যাণে সব ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ডে বিএনপি সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

​শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ৩০০ ফুট মহাসড়কের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জনসমাগমের চাপে ক্ষতিগ্রস্ত গাছপালার ক্ষতি পুষিয়ে নিতে এই উদ্যোগ নেওয়া হয়।

​আমিনুল হক বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানে আসা মানুষের চাপে কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজ সেখানে নিমসহ বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করছি। ইতোমধ্যে ৩০০টির মতো চারা সংগ্রহ করা হয়েছে, প্রয়োজনে এর সংখ্যা আরও বাড়ানো হবে।’

​পরিবেশ রক্ষা ও শহর পরিচ্ছন্ন রাখার প্রতি গুরুত্বারোপ করে তিনি আরও জানান, ‘সংবর্ধনা উপলক্ষে লাগানো সব ব্যানার ও ফেস্টুন পর্যায়ক্রমে অপসারণ করা হচ্ছে। গত শুক্রবার থেকেই পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে।’

​আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘তারেক রহমানের ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। তিনি দাবি করেন, ষড়যন্ত্রকারীরা যতই চেষ্টা করুক, ভোটের মাঠে জনগণ তাদের উপযুক্ত জবাব দেবে।

কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১০

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১১

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১২

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৩

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৪

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৫

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৬

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৭

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৮

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৯

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

২০
X