স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট স্টেডিয়ামেই শেষ শ্রদ্ধা, কুমিল্লায় চিরনিদ্রায় শায়িত হবেন জাকি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিপিএলে ম্যাচ শুরুর আগে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে আজ। ম্যাচ শুরুর ২০ মিনিট আগে হার্ট অ্যাটাক করে না ফেরার দেশে চলে গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। জানাজা শেষে পরিবারের তত্ত্বাবধানে তার মরদেহ পাঠানো হবে কুমিল্লায় নিজ বাড়িতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে সিলেটের আল হারমাইন হাসপাতালে চিকিৎসকরা মাহবুব আলী জাকিকে মৃত ঘোষণা করেন। প্রয়োজনীয় হাসপাতাল প্রক্রিয়া শেষ করে বিকেল চারটার দিকে মরদেহ স্টেডিয়ামে নেওয়া হয়।

ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্সের বিপিএল ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে হৃদ্‌রোগে আক্রান্ত হন জাকি। ম্যাচ শুরুর প্রায় ২০ মিনিট আগে টস জিতে ফিল্ডিং নেওয়া ঢাকার খেলোয়াড়দের নিয়ে ডাগআউটের সামনে ফিল্ডিং অনুশীলন করাচ্ছিলেন তিনি। এর আগে দলীয় পরিকল্পনা নিয়ে কোচিং স্টাফ ও ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করতেও দেখা যায় তাকে। তখন পর্যন্ত তার মধ্যে কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি।

অনুশীলনের মধ্যেই হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন জাকি। আকস্মিক এই ঘটনায় মাঠে উপস্থিত সবাই হতবাক হয়ে যান। দ্রুত ছুটে আসেন ঢাকা ও রাজশাহীর দুই দলের ফিজিওরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে মাঠেই কয়েক মিনিট সিপিআর দেওয়া হয়। তবে পালস না পাওয়ায় দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা ক্যাপিটালসের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে জাকির শ্বাস-প্রশ্বাস চলমান ছিল। তবে সিলেট আল হারমাইন হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই দুঃখজনক ঘটনার পরপরই হাসপাতালে ছুটে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। ক্রিকেটাঙ্গনের আরও অনেকেই সেখানে উপস্থিত হন। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক ও সিলেটের তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজও শেষবারের মতো জাকিকে দেখতে হাসপাতালে যান।

মাহবুব আলী জাকির মৃত্যুতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটাঙ্গনে একজন নিবেদিতপ্রাণ কোচের আকস্মিক প্রস্থান শোকের ছায়া ফেলেছে পুরো বিপিএলে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

১০

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

১১

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

১২

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

১৩

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

১৪

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

১৫

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৬

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১৭

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১৮

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১৯

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

২০
X