বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনাকে যে কারণে ঘৃণা করেন সাবেক ফরাসি ডিফেন্ডার

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপ ২০২২–এর ফাইনাল যে ফ্রান্সের অনেক সাবেক ফুটবলারের মনে গভীর ক্ষত তৈরি করে রেখেছে, তারই আরেকটি প্রকাশ ঘটালেন জিব্রিল সিসে। আর্জেন্টিনার বিপক্ষে সেই নাটকীয় ফাইনাল হারের স্মৃতি টেনে সাবেক ফরাসি তারকা এবার সরাসরি ও বিস্ফোরক ভাষায় আর্জেন্টিনা দলকে আক্রমণ করেছেন।

ফরাসি দৈনিক লেকিপ–এ প্রকাশিত কাতার ফাইনাল নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দেখার পর আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি ২০০২ ও ২০১০ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে খেলা এই স্ট্রাইকার। সিসের ভাষায়, “ভিডিওগুলো আবার দেখার পর ভীষণ রাগ হচ্ছিল। সত্যি বলতে, আর্জেন্টিনার প্রতি আমার অনেক ঘৃণা জন্মেছে।”

তিনি আরও এক ধাপ এগিয়ে আর্জেন্টিনাকে ফ্রান্সের ‘প্রধান শত্রু’ হিসেবেও আখ্যা দেন। সিসের মতে, কাতারের ফাইনাল শুধু একটি ম্যাচ ছিল না, বরং এমন কিছু হিসাব বাকি রয়ে গেছে, যার নিষ্পত্তি দরকার। সেই ‘প্রতিশোধের’ স্বপ্ন তিনি দেখছেন ২০২৬ বিশ্বকাপেই— “আমি চাই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচেই আমরা তৃতীয় তারকা জিতি। আর্জেন্টিনার সঙ্গে আমাদের দুই-তিনটা হিসাব এখনো বাকি।”

কেবল মাঠের ফল নয়, কাতার বিশ্বকাপের পর আর্জেন্টিনা দলের কিছু আচরণও সিসের ক্ষোভ বাড়িয়েছে। বিশেষ করে এনজো ফার্নান্দেজকে নিয়ে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। ফ্রান্সকে লক্ষ্য করে বর্ণবাদী ও বিদ্বেষমূলক গানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এনজোর শাস্তি বা অনুশোচনাকে তিনি যথেষ্ট মনে করেন না।

“চেলসির সতীর্থরা তাকে যেভাবে সহজে ক্ষমা করে দিল, সেটা আমি বুঝতেই পারি না,” বলেন সিসে, যিনি নিজেও আইভোরিয়ান বংশোদ্ভূত।

লিভারপুল, মার্সেই ও লাৎসিওর মতো ক্লাবে খেলা সিসে আন্তর্জাতিক ক্যারিয়ারে খুব বেশি সাফল্য না পেলেও ২০০৩ কনফেডারেশনস কাপ জয়ের অংশ ছিলেন। তবে মাঠের বাইরেও নানা বিতর্কে জড়িয়েছেন তিনি—যার মধ্যে ব্যক্তিগত জীবনের একাধিক আইনি জটিলতার কথাও উঠে এসেছে বিভিন্ন সময়ে।

তবু বর্তমান আলোচনার কেন্দ্রে একটাই বিষয়—কাতার বিশ্বকাপের সেই ফাইনাল। তিন বছর পেরিয়ে গেলেও জিব্রিল সিসের কণ্ঠে স্পষ্ট, আর্জেন্টিনার বিপক্ষে হারের ক্ষত এখনো শুকায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X