তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৩:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

শাহরুখের বাড়িতে পুলিশি পাহারার নেপথ্যে...

শাহরুখের বাড়িতে পুলিশি পাহারার নেপথ্যে...

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে প্রতিদিনই কমবেশি ভক্তের ভিড় জমে। তবে শনিবার ভক্তরা নয়, বিক্ষোভের জন্য জড়ো হন এক সংগঠনের সদস্যরা। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এ ঘটনায় চার-পাঁচজনকে আটক করে পুলিশ।

বিক্ষোভকারীদের সরানো হলেও ফের সমস্যা শুরু হতে পারে, এ আশঙ্কাতেই মান্নাতের সামনে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। এখনো মান্নাতের সামনে রয়েছে পুলিশি পাহারা।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আনটাচ ইয়ুথ ফাউন্ডেশনের সদস্যরা প্ল্যাকার্ড হাতে জড়ো হন মান্নাতের বাইরে। তাদের প্রতিবাদ অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে। অভিযোগ, ‘বিখ্যাত অভিনেতা এবং অভিনেত্রীরা অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপনগুলোতে কাজ করছেন, যা যুবসমাজকে বিপথগামী করছে, ভুলপথে চালিত করছে।’

প্রসঙ্গত, শাহরুখ এ মুহূর্তে একটি অনলাইন গেমিং অ্যাপের মুখ। বিভিন্ন সময় এই অ্যাপের হয়ে প্রচার চালাতেও দেখা গেছে কিং খানকে। আর সে কারণেই শাহরুখের মান্নাতের সামনে শনিবার সকাল থেকে বিক্ষোভ দেখায় আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশন। অন্যদিকে সপ্তাহখানেক বাকি শাহরুখের ‘জওয়ান’ ছবির মুক্তির। টুইটারেই অভিনেতা জনসংযোগ রাখছেন নিজের অনুরাগীদের সঙ্গে। ‘পাঠান’-এর পর এ ছবিকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১০

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১২

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৪

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৫

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৭

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৮

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৯

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

২০
X