তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ মে ২০২৫, ১১:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

নেমেসিসের ‘ভিআইপি’

নেমেসিসের ‘ভিআইপি’

দেশের জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিস। স্টেজ শোয়ের পাশাপাশি নিজেদের নতুন গান নিয়েও ব্যস্ততা রয়েছে তাদের। এবার আট বছর পর নতুন অ্যালবাম ‘ভিআইপি’ নিয়ে হাজির হচ্ছে দলটি। এটি তাদের চতুর্থ অ্যালবাম, যা নিয়ে পুরো ব্যান্ড খুবই উচ্ছ্বসিত।

এ অ্যালবাম নিয়ে ব্যান্ডের মুখপাত্র রাজু আহমেদ বলেন, ‘ব্যান্ডের এটি চতুর্থ অ্যালবাম। সবচেয়ে সময় নিয়ে এটির কাজ করা হয়েছে। গোটা দল দীর্ঘ সময় নিয়ে নিজেদের সেরাটি দেওয়ার চেষ্টা করছে। ডিজিটাল প্ল্যাটফর্মে এটি প্রকাশ হবে ২৩ মে। এর আগে ভিআইপির দুটি গান প্রকাশ হয়। এ অ্যালবামে ১০টি গান থাকবে। আশা করছি সবকটি গানই শ্রোতাদের ভালো লাগবে।’

১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ছয় বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময় নিল নেমেসিস। আট বছর পর নতুন অ্যালবাম ‘ভিআইপি’ নিয়ে হাজির হচ্ছে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১০

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১১

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭

ইংল্যান্ডের দারুণ শুরু

১৮

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৯

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X