তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ মে ২০২৫, ০১:০২ পিএম
প্রিন্ট সংস্করণ

আজ হয়েছিল শুরু

আজ হয়েছিল শুরু

চিত্রনায়িকা পূর্ণিমার সিনেমায় অভিষেক হয়েছিল আজকের দিনে। ১৯৯৮ সালের ১৫ মে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’। এতে পূর্ণিমার বিপরীতে ছিলেন চিত্রনায়ক রিয়াজ।

‘এ জীবন তোমার আমার’ মুক্তির পর থেকে সিনেমাতেই নিয়মিত অভিনয় করে পূর্ণিমা হয়ে ওঠেন দর্শকের প্রিয় নায়িকা। বাংলাদেশের চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকাতে পরিণত হন তিনি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ সিনেমাতে অভিনয়ের জন্য। পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’। এতে তার বিপরীতে ছিলেন ফেরদৌস।

এদিকে চিত্রনায়িকা পূর্ণিমা নিয়মিত সিনেমাতে অভিনয় করার পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করে দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। উপস্থাপনাতেও পূর্ণিমা ভীষণ প্রশংসা কুড়িয়েছেন।

নিজের ক্যারিয়ার নিয়ে পূর্ণিমা বলেন, ‘আমি সবসময়ই দর্শকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তারা আমাকে সবসময় তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। সিনেমাতে অভিনয়ের জন্য, বিজ্ঞাপনে মডেল হিসেব কাজ করার জন্য এবং পরবর্তী সময়ে উপস্থাপনার জন্যও দর্শকের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। দর্শকের ভালোবাসাই আমার অনেক অনুপ্রেরণা। অনেক সিনিয়র শিল্পীর সঙ্গে কাজ করেছি। তারা আমাকে তাদের স্নেহ ভালোবাসায় রেখেছেন সবসময়। মিস করি নায়ক রাজ রাজ্জাক আঙ্কেলসহ অনেককেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১০

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১১

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১২

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১৩

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৪

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৫

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৬

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৭

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৮

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৯

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

২০
X