তারাবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩১ মে ২০২৫, ১১:১১ এএম
প্রিন্ট সংস্করণ

টগর নিয়ে ঘুরছেন পূজা

টগর নিয়ে ঘুরছেন পূজা

এবারের ঈদুল আজহায় ১০টির বেশি সিনেমার মুক্তির তালিকা পাওয়া গেছে। যার মধ্যে আছে পূজা চেরী ও আদর আজাদ অভিনীত সাইকো থ্রিলার সিনেমা ‘টগর’। যার প্রচারণায় এখন ঘুরে বেড়াচ্ছেন পূজা।

টিম ‘টগর’-এর প্রচারণা শুরু হয় এর অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে। এরপর আসে সিনেমার প্রথম গান ‘১০০% দেশি’। গানটি এরই মধ্যে দর্শক-শ্রোতার মধ্যে দারুণ সাড়া ফেলতে শুরু করেছে। এ ছাড়া সিনেমার প্রচারণায় পূজা বিভিন্ন ইভেন্টেও ঘুরে বেড়াচ্ছেন। কথা বলেছেন সিনেমায় তার কাজের অভিজ্ঞতা নিয়ে।

রণক ইকরামের কথায় এবং কামরুজ্জামান রাব্বি ও কর্ণিয়ার কণ্ঠে গাওয়া এ গানটিতে রয়েছে দেশীয় উৎসবের ছাপ। গানটির সুর ও গায়কির সঙ্গে দারুণ মিল রেখে তৈরি করা হয়েছে চিত্রায়ণ। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।

ভিডিওতে প্রাণবন্ত ও ছন্দময় নৃত্যে দর্শকের মন জয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। তাদের সঙ্গে পারফর্ম করেছেন ৭০ জনের বেশি পেশাদার নৃত্যশিল্পী, যারা স্ক্রিনজুড়ে এনেছেন বর্ণিল দৃশ্য ও প্রাণচাঞ্চল্য।

চিত্রনায়িকা পূজা প্রকাশিত এ গানটি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক রিলস শেয়ার করেছেন। এ ছাড়া তিনি জানিয়েছেন, ‘১০০% দেশি’ গানটি তার ক্যারিয়ারের অন্যতম রঙিন কাজ।

এ সিনেমায় পূজার চরিত্রের নাম ‘জয়িতা’। ঈদুল আজহার উৎসবে মুক্তি পেতে যাওয়া ‘টগর’ নিয়ে এর মধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা।

আদর আজাদ ও পূজা চেরি ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।

আলোক হাসান পরিচালিত এ সিনেমাটি প্রযোজনা ও পরিবেশনায় আছে এআর মুভি নেটওয়ার্ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১০

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১১

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১২

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৩

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৪

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৫

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৬

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৭

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৮

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৯

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X