তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০১ জুন ২০২৫, ০৯:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

জন্মদিন এলেই মায়ের কথা মনে পড়ে

জন্মদিন এলেই মায়ের কথা মনে পড়ে

দেশের সংগীতের জনপ্রিয় এক নাম কুমার বিশ্বজিৎ। দীর্ঘ ক্যারিয়ারে তার কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। যেসব গানের প্রতি শ্রোতা-দর্শকের ভালো লাগা, আবেগ এখনো ঠিক আগের মতো। পেশাদার শিল্পী হিসেবে তার সংগীত জীবনের শুরু থেকে তিনি একের পর এক মৌলিক গান প্রকাশ করে আসছিলেন। কিছুদিন পূর্ব পর্যন্তও এই ধারাবাহিকতা অব্যাহত ছিল তার; কিন্তু একমাত্র ছেলে নিবিড়ের একটি দুর্ঘটনার কারণে আপাতত গান প্রকাশ থেকে বিরত আছেন কুমার বিশ্বজিৎ। তবে ছেলেকে নিয়ে শঙ্কার মধ্যে থাকলেও এখন কিছুটা শঙ্কামুক্ত কুমার বিশ্বজিৎ।

এরই মধ্যে কুমার বিশ্বজিৎ স্টেজ শোতে ফেরার প্রস্তুতিও নিয়েছেন। কানাডাসহ আরও কয়েকটি দেশে স্টেজ শোতে সংগীত পরিবেশন করবেন বলেও জানালেন। এদিকে আজ কুমার বিশ্বজিতের জন্মদিন। জন্মদিন নিয়ে কোনো উচ্ছ্বাস না থাকলেও তিনি সবার কাছে দোয়া চেয়েছেন নিবিড়ের জন্য, তার পরিবারের জন্য।

জন্মদিন প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘জন্মদিন এলেই মায়ের কথা খুব মনে পড়ে। কয়েক বছর আগে আমি আমার মাকে হারিয়েছি। শেষ সময়টাতে এসে মাকে নিয়ে কোথাও বের হতে পারতাম না। কিন্তু মারা যাওয়ার এক বা দুই বছর আগে মাকে নিয়ে বের হয়েছিলাম গরবিনী মা সম্মাননা অনুষ্ঠানে। ডা. আশীষ আমার অত্যন্ত স্নেহভাজন। তারই আয়োজনে এই অনুষ্ঠানে আমি মাকে নিয়ে অংশগ্রহণ করেছিলাম। মা গরবিনী মা সম্মাননায় ভূষিত হয়েছিলেন। মায়ের মুখে ওইদিন যে হাসি দেখেছি, তা এখনো আমার চোখে ভাসে। জন্মদিন এলেই আসলে মায়ের কথাই মনে পড়ে বেশি।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X