তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ জুন ২০২৫, ১১:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

তৃষার নতুন ইচ্ছে

তৃষার নতুন ইচ্ছে

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান সম্প্রতি প্রকাশ করলেন তার অভিনয় জগতের এক নতুন ইচ্ছের কথা। তিনি এবার কাজ করতে চান মালয়ালাম জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিলের সঙ্গে। ‘থাগ লাইফ’ সিনেমার প্রচারে অংশ নিতে গিয়ে এ অভিনেত্রী জানান, সাম্প্রতিক সময়ে তার দেখা সেরা সিনেমাগুলোর একটি হলো ফাহাদ অভিনীত ‘আভেশাম’ এবং তিনি এ অভিনেতার প্রতিভায় মুগ্ধ।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তৃষা বলেন, “কোনো সন্দেহ নেই, আমি ফাহাদ ফাসিলের সঙ্গে কাজ করতে চাই। সিনেমার ঘরানা যাই হোক না কেন, তিনি অসাধারণ অভিনয় করেন। ‘আভেশাম’ আমার অন্যতম প্রিয় সিনেমা।”

তৃষার এমন মন্তব্যের সঙ্গে মিলে যায় সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের দেওয়া এক বক্তব্য। বলিউড তারকা আলিয়া ফাহাদ ফাসিলকে ‘একজন অনন্য পারফরমার’ হিসেবে উল্লেখ করে বলেন, “‘আভেশম’ আমার অন্যতম প্রিয় মুভি আর আমি অবশ্যই একদিন তার সঙ্গে কাজ করতে চাই।”

এদিকে তৃষা আরও জানান, তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন রোশন ম্যাথিউর মতো একজন দক্ষ মালয়ালাম অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে। রোশন এখন হিন্দি সিনেমায়ও নিজস্ব জায়গা তৈরি করছেন।

তৃষার আসন্ন কাজের তালিকায় রয়েছে মণি রত্নম পরিচালিত বহুল প্রতীক্ষিত গ্যাংস্টার অ্যাকশনধর্মী সিনেমা ‘থাগ লাইফ’। যেখানে তার সঙ্গে আছেন কমল হাসান, সিলাম্বারাসানসহ আরও অনেকে।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক গ্যাংস্টার ঘিরে, যার অতীত ও বর্তমানের দ্বন্দ্ব এক ভয়ংকর প্রতিশোধের কাহিনি তৈরি করে।

অন্যদিকে ফাহাদ ফাসিল ব্যস্ত সময় পার করছেন একাধিক সিনেমার কাজে। তিনি সদ্য শেষ করেছেন পরিচালক আলতাফ সেলিমের কমেডি সিনেমা ‘ওডুম কুথিরা চাডুম কুথিরা’-এর শুটিং।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১০

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১১

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১২

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৩

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৪

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৫

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৬

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৭

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৮

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৯

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

২০
X