তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ জুন ২০২৫, ০৯:১১ এএম
প্রিন্ট সংস্করণ

মানবিক টেইলর সুইফট

টেইলর সুইফট। ছবি: সংগৃহীত
টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

পুরো নাম টেইলর অ্যালিসন সুইফট। তবে গোটা পৃথিবী তাকে টেইলর সুইফট নামেই চিনে। বর্তমান সময়ে তার সমতুল্য জনপ্রিয়তা কোনো সংগীতশিল্পীর নেই বললেই চলে।

যার প্রমাণ হিসেবে সাম্প্রতিক সময়ে অনেক খবরই আন্তর্জাতিক গণমাধ্যমে রয়েছে। এত এত খ্যাতির মধ্যেও মার্কিন এই শিল্পী নিজেকে জড়িয়ে রাখেন মানবিক কাজে।

এবার তিনি আবারও মুগ্ধ করলেন তার ভক্তদের। সদ্য স্ট্যানলি কাপ ২০২৫ ফাইনালে প্রেমিক ট্র্যাভিস কেলসের খেলা দেখার পর টেইলর ছুটে গেলেন যুক্তরাষ্ট্রের একটি শিশু হাসপাতালে। হাসপাতালের ছোট ছোট রোগীর মুখে হাসি ফোটাতে নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে সময় কাটালেন সবার সঙ্গে। শুধু তাই নয়, তিনি নিজের পরিচয় যেভাবে দিলেন, তা দেখে আবেগ ধরে রাখতে পারেনি অনেক শিশুই। যার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, ফ্লোরিডার জো ডিমাজিও চিলড্রেনস হাসপাতালে শুক্রবার হঠাৎ হাজির হন টেলর। হাসপাতালটির ইনস্টাগ্রাম পেইজে এই শিল্পীকে ধন্যবাদ জানিয়ে ক্যাপশনে লেখা হয়, ‘আপনি আমাদের এমন একটি দিন উপহার দিয়েছেন, যা আমরা কখনোই ভুলব না। ধন্যবাদ টেলর সুইফট। আপনার উপস্থিতিতে আমাদের করিডোরগুলো ভরে উঠেছিল আনন্দ আর সংযোগে। এই আনন্দ দীর্ঘদিন আমাদের হৃদয়ে থাকবে।’

অতি ব্যস্ততার মধ্যেও টেইলরের এমন মানবিকতা মুগ্ধ করেছে সবাইকে।

আরেকটি ভিডিওতে দেখা যায়, একটি বাচ্চা ছেলেকে টেলর বলছেন, 'তোমার রুমটা সবচেয়ে কুল!' এসময় তিনি প্রতিটি রোগী ও পরিবারের সদস্যদের সঙ্গে হাত মেলান ও কথা বলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১০

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১১

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১২

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৩

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৪

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৫

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৬

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৭

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৮

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

১৯

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

২০
X