বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ
গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৫

খালি হাতে ফিরলেন টেইলর

টেইলর সুইফট। ছবি: সংগৃহীত
টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

টেইলর সুইফট ২০২৫ সালের ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ড থেকে খালি হাতে ফিরেছেন, যেখানে তিনি মনোনীত ছয়টি বিভাগেই পরাজিত হন। খবর: পেজ সিক্স

তবে ৩৫ বছর বয়সী এই গায়িকা এই হার নিয়ে বিন্দুমাত্র হতাশ ছিলেন না। বরং তিনি লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডট কম অ্যারেনাতে দর্শকদের মাঝে বসে বিজয়ী ও পারফর্মারদের সঙ্গে আনন্দ উদযাপন করেন।

তিনি এই রাতে বিখ্যাত গায়িকা বিয়ন্সেকে শ্রেষ্ঠ কান্ট্রি অ্যালবামের ট্রফি প্রদান করেন। যিনি অবশেষে চারবার পরাজয়ের পর প্রথম ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন।

এবার যদি সুইফট তার ২০২৪ সালের অ্যালবাম ‘দ্য টরচার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’-এর জন্য অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিততেন, তবে এটি হতো তার এই বিভাগে পঞ্চম জয়।

এর আগে তিনি এই সম্মান অর্জন করেছিলেন ২০১০ সালে ‘ফেয়ারলেস’, ২০১৬ সালে ‘১৯৮৯’, ২০২১ সালে ‘ফোকলোর’ এবং ২০২৪ সালে ‘মিডনাইটস’ অ্যালবামের জন্য জয়ী হন। এবার পেলে তিনিই হতেন প্রথম সংগীতশিল্পী, যিনি এই বিভাগে পাঁচবার জয়ী হতেন।

তবে সাউন্ড ইঞ্জিনিয়ার সেরবান ঘিনিয়া একমাত্র ব্যক্তি, যিনি ইতিমধ্যেই পাঁচবার অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন সাউন্ড অব দ্য ইয়ার হিসেবে।

তবে গ্র্যামির ইতিহাসে ইতোমধ্যেই আরেকটি নতুন রেকর্ড গড়েছেন এই সুন্দরী। তিনিই প্রথম শিল্পী, যিনি অ্যালবাম অব দ্য ইয়ার বিভাগে সাতবার মনোনয়ন পেয়েছেন। এ ছাড়া টেইলর ইতোমধ্যে ১৪টি গ্র্যামি জিতেছেন এবং এবার ছয়টি বিভাগে মনোনীত হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১০

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১২

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

১৩

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

১৪

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

১৫

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

১৬

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

১৭

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

১৮

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

১৯

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

২০
X