তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০১:১৬ পিএম
প্রিন্ট সংস্করণ

চমক দিলেন মার্কিন গায়িকা টেইলর সুইফট

মার্কিন গায়িকা টেইলর সুইফট। ছবি : সংগৃহীত
মার্কিন গায়িকা টেইলর সুইফট। ছবি : সংগৃহীত

ন্যাশভিলের মঞ্চে চমক দিলেন টেইলর সুইফট। মঙ্গলবার ট্র্যাভিস কেলসের বার্ষিক আয়োজন ‘টাইট অ্যান্ড ইউনিভার্সিটি’র কনসার্টে হঠাৎ করেই হাজির হয়ে নিজের হিট গান ‘শেক ইট অব’ পরিবেশন করলেন মার্কিন এই পপ সেনসেশন। এরপরই সুইফটের গানে উল্লাসে ফেটে পড়েন উপস্থিত এনএফএল খেলোয়াড় ও ভক্তরা।

টিইউ মূলত এনএফএলের টাইট অ্যান্ড পজিশনের খেলোয়াড়দের নিয়ে আয়োজিত বার্ষিক প্রশিক্ষণ কেন্দ্র, যার যৌথ উদ্যোক্তা ট্র্যাভিস কেলসে, জর্জ কিটল ও গ্রেগ ওলসেন। এবারের আয়োজন ছিল টিইউয়ের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে।

এদিন কালো টপ, মিনি স্কার্ট ও বুট পরে সুইফট মঞ্চে ওঠেন গিটার হাতে। অনুষ্ঠান ও খেলোয়াড়দের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন কিছু মজার কথা ‘দ্য টাইট এন্ডস’ নিয়ে, এরপরই শুরু হয় তার পারফরম্যান্স।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সুইফটের গানের সঙ্গে সাইড স্টেজে দাঁড়িয়ে নাচছেন কেলসে। কখনো আঙুলে স্ন্যাপ দিচ্ছেন, কখনো বা ভিড়কে হাত নাড়িয়ে উৎসাহিত করছেন।

এ কনসার্ট ছাড়াও টিইউ আয়োজনজুড়ে ছিল প্রশিক্ষণ সেশন, ভিডিও বিশ্লেষণ ও বিনোদনমূলক পার্টি।

কনসার্টের আগের রাতে উদ্বোধন অনুষ্ঠানে লাল গালিচায় একসঙ্গে উপস্থিত হন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসে। হাত ধরে হাঁটা, ছবি তোলা, এমনকি একে অন্যকে জড়িয়ে ধরা ও গান গাওয়ার মুহূর্তগুলোও ছড়িয়ে পড়ে অনলাইনে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনএফএল তারকা জর্জ কিটল, আইজায়াহ লাইকলি, কমেডিয়ান থিও ভন, গ্রেগ ওলসেন ও তার স্ত্রী কারা ডুলি।

টিইউয়ের এবারের আয়োজন যেন রোমাঞ্চ ও রোমান্সে ভরপুর এক সন্ধ্যা হয়ে উঠে, যেখানে মাঠের বাইরেও খেলোয়াড়দের জীবনের গল্প জ্বলে উঠল সুইফটের সুরে।

টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসে দীর্ঘ সময় ধরে প্রেমের সম্পর্কে আছেন। তবে দুজনই এ বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো মুখ খুলেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X