তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ১২:৩৪ পিএম
প্রিন্ট সংস্করণ

বক্স অফিসে ঝড় তুলল হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন

বক্স অফিসে ঝড় তুলল হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন

লিলো অ্যান্ড স্টিচের পরপরই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন’। মুক্তির পরই বিশ্বজুড়ে বক্স অফিসে মুভিটির বিস্ফোরক সূচনা। ঘরোয়া বক্স অফিসেও ছাপিয়ে গেছে সব প্রত্যাশা। ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সবচেয়ে বড় উদ্বোধনী আয়কারী মুভির তকমা এখন এই রূপকথার ড্রাগন কাহিনির দখলে। বিশ্লেষকরা বলছেন, এ শুধু শুরুর সিঁড়ি, সামনে অপেক্ষা করছে এক পরিপূর্ণ ব্লকবাস্টার ইতিহাস।

মূল অ্যানিমেটেড সিরিজের ভিত্তিতে নির্মিত এ লাইভ-অ্যাকশন রিমেকটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন ম্যাসন থেমস (হিকআপ) ও নিকো পার্কার (অ্যাস্ট্রিড)। আর পরিচালনায় আছেন ‘ড্রাগন’ বিশ্ব তৈরির কারিগর ডিন ডিব্লোইস নিজেই। তার জাদুকরী পরিচালনায় নতুন রূপে হাজির হয়েছে আমাদের প্রিয় ড্রাগন জগৎ।

তিন দিনের উদ্বোধনী সপ্তাহান্তে উত্তর আমেরিকায় সিনেমাটি আয় করেছে চমকপ্রদ ৮৩.৭ মিলিয়ন ডলার, যা ইন্ডাস্ট্রির পূর্বাভাস করা ৬৫-৭৫ মিলিয়ন ডলারের সীমা অনেকটাই ছাড়িয়ে গেছে। এর বাইরে আন্তর্জাতিক ৬৭টি বাজারে প্রিভিউসহ আয় করেছে ১১৪.১ মিলিয়ন ডলার। সব মিলিয়ে প্রথম সপ্তাহান্তেই গ্লোবাল আয় দাঁড়িয়েছে ১৯৭.৮ মিলিয়ন ডলার!

এতে করে ‘হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন’ শুধু নিজের সিরিজের সর্বোচ্চ উদ্বোধনী আয়কারী মুভিই নয়, বরং পোস্ট-প্যান্ডেমিক যুগে ইউনিভার্সাল স্টুডিওর তৃতীয় সর্বোচ্চ ওপেনিং ফিল্ম হিসেবে জায়গা করে নিয়েছে। চমক এখনেই শেষ নয়, এই সিনেমা ছাড়িয়ে গেছে ক্রিস্টোফার নোলানের অস্কারজয়ী ‘ওপেনহাইমারে’র উদ্বোধনী আয়কেও।

প্রায় ১৫০ মিলিয়ন ডলার বাজেটের এ রিমেক এরই মধ্যে সেই খরচ তুলেও নিয়েছে এবং অতিরিক্ত আয়ের পথে ছুটছে এখন। তবে ট্রেড বিশেষজ্ঞরা জানাচ্ছেন, লাভের মুখ দেখতে হলে সিনেমাটিকে বিশ্বব্যাপী আয় করতে হবে ৩৫০ থেকে ৩৭৫ মিলিয়ন ডলার পর্যন্ত।

বছরের অন্যতম আলোচিত মুভি হিসেবে ‘অ্যা মাইনক্রাফট মুভি’, ‘লিলো অ্যান্ড স্টিচ’ ও ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-এর পরেই অবস্থান করছে ‘হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন’ সিনেমাটি।

সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, আবারও জেগে উঠেছে ড্রাগন। আর এ আগুনের ঝড় থামার আপাতত কোনো লক্ষণ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১০

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১১

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১২

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৩

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৪

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৫

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৭

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৮

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৯

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

২০
X