তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০৮:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

তাহলে শুরুটা হোক শুরু থেকেই

তাহলে শুরুটা হোক শুরু থেকেই

দিনটি ছিল ২০২৪ সালের ১১ মে শনিবার। সিলেটে একটি কনসার্টে যোগ দিতে ঢাকা থেকে রওনা হয় ব্যান্ড ‘অড সিগনেচার’। সেদিন ভোরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই তছনছ হয়ে যায় দলটির স্বপ্ন। মর্মান্তিকভাবে মৃত্যু হয় ব্যান্ডের ভোকাল পিয়ালের এবং একাধিক সদস্য মারাত্মকভাবে আহত হন। এরপরই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ব্যান্ডের কার্যক্রম।

তবে এবার ফেরার পালা। তাই শুরুটা যেন হয় একেবারে শুরু থেকেই—এ ভাবনাতে আবারও মঞ্চে ফিরছেন সাকিন-আকিবরা।

‘অড সিগনেচার’ গত কয়েক মাস ধরেই নিজেদের কার্যক্রম পুনরায় শুরু করেছে। এরই মধ্যে নতুন গানও তৈরি করেছে তারা। ‘জগৎ মঞ্চ’ শিরোনামের একটি গান দিয়ে গানের দুনিয়ায় আবারও নতুন করে যাত্রা শুরু করেছে দলটি। তবে এবার তাদের লক্ষ্য আরও বড়—দেশের ৬৪টি জেলাতেই একক কনসার্ট করার পরিকল্পনা নিয়েছে। যার শুরু হবে চট্টগ্রাম থেকে। কারণ, ২০২১ সালে নিজেদের প্রথম কনসার্টটি করেছিল এ শহরেই। নতুন এ যাত্রা নিয়ে ব্যান্ডের পক্ষ থেকে দেওয়া এক অফিসিয়াল বার্তায় বলা হয়—‘২০২১ সালে প্রথম কনসার্ট করেছিলাম চট্টগ্রামে। এরপর ৪০টি জেলায় শো করতে গিয়ে এক দারুণ অভিজ্ঞতা অর্জন করেছি। কিন্তু গত বছর এক অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এক বছরেরও বেশি সময় স্টেজে ওঠা হয়নি। তাহলে শুরুটা হোক শুরু থেকেই…।’

বর্তমানে ‘অড সিগনেচারে’র সদস্যরা হলেন—অমিতাভ, মুনতাসাইর রাকিব, একতেদার সাকিন, তাহমিদ রায়ান ও আকিব উদ্দিন আহমেদ।

২০১৭ সালে যাত্রা শুরু করা ব্যান্ড ‘অড সিগনেচারে’র জনপ্রিয় গানের তালিকায় রয়েছে—‘আমার দেহখান’, ‘ঘুম’, ‘প্রস্তাব’, ‘দুঃস্বপ্ন’, ‘মন্দ’; যা এরই মধ্যে শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X