তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০৮:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

পাইরেসি নিয়ে শাকিবের কড়া বার্তা

পাইরেসি নিয়ে শাকিবের কড়া বার্তা

এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মোট ছয়টি সিনেমা মুক্তি পায়। যার মধ্যে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ ছিল সবচেয়ে আলোচনায়। সেই আলোচনা আরও তীব্র হয় যখন সিনেমাটি পাইরেসির শিকার হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবার আনুষ্ঠানিকভাবে ঘটনাটি নিয়ে কড়া বার্তা দিলেন সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক শাকিব খান। তিনি জানান, দেশের সিনেমা ধ্বংস করে দিতেই একটি কুচক্রী মহল বারবার এ ধরনের ক্ষতি করে যাচ্ছে।

শাকিব খান বলেন, “বাংলা সিনেমা আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। দেশের পাশাপাশি বিদেশেও আমাদের সিনেমার দর্শক বৃদ্ধি পাচ্ছে। সেই অবস্থান নষ্ট করে দিতে একটি চক্র ইন্ডাস্ট্রির পেছনে লেগে আছে এবং যে সিনেমাগুলো ভালো চলছে, সেগুলোকে টার্গেট করে পাইরেসি করে দিচ্ছে। এর ফলে ঈদুল ফিতরে আমার ‘বরবাদ’ সিনেমাটি আর্থিক ক্ষতির মুখে পড়ে। এবার ‘তাণ্ডব’-এর ক্ষেত্রেও একই কাজ হয়েছে, তবে এবারেরটা আরও ভয়ানক। পুরো এইচডি সংস্করণ সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে হতাশ হওয়ার কিছু নেই। পাইরেসির পর প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি আরও বেড়েছে। এজন্য আমি দেশের সিনেমাপ্রেমীদের ধন্যবাদ জানাই। কারণ পাইরেসি হওয়ার পরও তারা হলে গিয়ে সিনেমাটি দেখছেন। এখনো আমাদের সিনেমাটি হাউসফুল যাচ্ছে।” তিনি আরও বলেন, ‘এটা দর্শকদের এক ধরনের সংগ্রাম। সিনেমা বাঁচাতে প্রত্যেক মানুষকে সোচ্চার হয়ে এই পাইরেসির বিরুদ্ধে দাঁড়াতে হবে।’ এ সময় দেশ এগিয়ে যাওয়ায় সংস্কৃতির যে ভূমিকা, তা উল্লেখ করে শাকিব আরও বলেন, ‘যে জাতি সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে যায়, সে জাতিই সবচেয়ে উন্নত হয়। আমাদের সিনেমা ও কৃষ্টি-কালচার যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই আমাদের সিনেমা পাইরেসি করে দেওয়া হচ্ছে। এটা শুধু সিনেমার বিরুদ্ধে নয়, দেশের বিরুদ্ধেও একটি ষড়যন্ত্র।’ গত রোববার সন্ধ্যায় রাজধানীর সনি সিনেপ্লেক্সে ‘তাণ্ডব’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে এসব কথা বলেন শাকিব। ‘তাণ্ডব’ সিনেমায় আরও অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X