তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৯:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আজ মুক্তি পাচ্ছে অন্যদিন...

আজ মুক্তি পাচ্ছে অন্যদিন...

পরিচালক কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন...’ সিনেমাটি অবশেষে মুক্তির মুখ দেখতে যাচ্ছে। প্রায় দুই বছর ধরে (সেন্সর) বোর্ডে আটকে থাকার পর অবশেষে এটি মুক্তির অনুমতি পেয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিনেমার পরিচালক জানিয়েছেন, জুলাইকে উৎসর্গ করে সিনেমাটি আজ শুক্রবার (১১ জুলাই) মুক্তি পাচ্ছে। এটি প্রযোজনা করেছেন সারা আফরীন। ২০২৩ সালের মে মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে (বর্তমানে সার্টিফিকেশন বোর্ড) জমা পড়েছিল। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ ও রাজনীতি নিয়ে প্রশ্ন তোলায় সিনেমাটি নিয়ে আপত্তি তুলেছিল বিগত সরকার। এরপর থেকে এটি আটকে ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর সেন্সর বোর্ডের ইতি ঘটিয়ে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে অন্তর্বর্তী সরকার। চলতি বছর মার্চে সিনেমাটি সার্টিফিকেশন সনদ পেয়েছে।

২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের সিনফন্দেশিওনে ছিল ‘অন্যদিন...’। সিনেমাটির জন্য ২০১৬ সালে লোকার্নোর পিয়াতজা গ্রান্দায় বাংলাদেশের প্রথম কোনো নির্মাতা হিসেবে ‘ফিচারড ডিরেক্টর’-এর সম্মাননা পান কামার আহমাদ সাইমন, সেইসঙ্গে ফ্রান্স থেকে আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজও পেয়েছেন। প্রায় দুই বছর আটকে থাকার পর আজ মুক্তি পাচ্ছে ‘অন্যদিন...’। ২০২২ সালে উত্তর আমেরিকার অন্যতম উৎসব ক্যামডেন থেকে শ্রেষ্ঠ ফিচার ছবির জন্য হ্যারেল অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে সিনেমাটি। আজ থেকে এটি টানা সাত দিন সন্ধ্যা ৭টায় সীমান্ত স্কয়ারে প্রদর্শিত হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X