মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

গবেষণার সারসংক্ষেপ উপস্থাপনা নিয়ে জরুরি নির্দেশনা মাউশির

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গত এক বছরের মধ্যে শিক্ষা ক্যাডারের যেসব কর্মকর্তা পিএইচডি, এমফিল বা এমএস ডিগ্রি অর্জন করেছেন, তাদের গবেষণার সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক সামিনা সুলতানার সই করা আদেশে বলা হয়, উচ্চতর ডিগ্রিধারী কর্মকর্তাদের গবেষণার বিষয়বস্তু, উদ্দেশ্য, মূল ফলাফল এবং এর ব্যবহারিক গুরুত্ব সর্বোচ্চ ১০টি পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে উপস্থাপন করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, গবেষণার এই সারসংক্ষেপ আগামী ১৮ জানুয়ারি (রোববার) বিকেলের মধ্যে সফট কপিসহ (নিকোশ ফন্ট) নির্ধারিত ই-মেইলে ([email protected]) অধিদপ্তরের প্রশিক্ষণ শাখায় পাঠাতে বলা হয়েছে। পরবর্তী সময়ে প্রেজেন্টেশনের সুনির্দিষ্ট তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হবে।

মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গবেষণালব্ধ জ্ঞান দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঠিক কীভাবে ভূমিকা রাখতে পারে, তা যাচাই করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। মূলত শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অর্জিত ডিগ্রির প্রায়োগিক দিকগুলো নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরতে এই প্রেজেন্টেশনের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মকর্তাদের গবেষণার মান ও এর উপযোগিতা মূল্যায়নের মাধ্যমে শিক্ষা সংস্কারে নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আশা করছে মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X